শিরোনাম
◈ দেড় বছর পর জামিনে কারামুক্ত সাবেক এমপি দবিরুল ইসলাম ◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:০১ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ছাত্রদলের লিফলেট বিতরণ

রিয়াদ হাসান: [২] দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ, গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে দেশ বাঁচাও মানুষ বাঁচাও শিরোনামে রাজধানীর গ্রীণ রোড এবং উত্তরা এলাকায় লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

[৩] মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব এই কর্মসূচির নেতৃত্ব দেন। এ সময় নেতাকর্মীদের, দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়।

[৪] লিফলেট বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস এম হাসান মাহমুদ রিপন, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, সদস্য ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সদস্য সচিব মাকসুদা রিমা, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাহউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আউয়াল ভূইয়া রবি, সাবেক যুগ্ম আহবায়ক রাজন মাহমুদ রাজ, মো. জসিম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি কাওছার আহমেদ রনি, সাকিব সরকার মাসুম, যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান উল ইসলাম, সেলিম মাহমুদ, সাজ্জাদ হোসেন অনিক, সুলতানা আক্তার মিম প্রমূখ। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়