শিরোনাম
◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০১:৫৭ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতাকর্মীদের মুক্তি দাবিতে প্রধান বিচারপতির কাছে স্বজনদের স্মারকলিপি

রিয়াদ হাসান: [২] বিভিন্ন সময় দলের কর্মসূচিকে কেন্দ্র করে সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তার বিএনপির নেতাকর্মীদের মুক্তি দাবিতে প্রধান বিচারপতি বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন স্বজনরা।

[৩] মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস সাক্ষরিত এ স্মারকলিপি প্রধান বিচারপতির কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

[৪] স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এক অসহনীয় পরিস্থিতিতে কারাবন্দি বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের পরিবারের সদস্যরা প্রধান বিচারপতির দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন।

[৫] এতে আরো বলা হয়, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মহাসমাবেশের ৪-৫ দিন আগে থেকে আজকের দিন পর্যন্ত মোট মামলা হয়েছে ৪৩৫টির বেশি, গ্রেপ্তার হয়েছেন ১৭ হাজার ১০ জনের বেশি নেতাকর্মী।

[৬] এছাড়া, ২৯টি মামলায় ৯ জনের মৃত্যুদণ্ডাদেশ ও প্রায় ৫২৬ জনের বেশি নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে স্মারকলিপিতে। এ অবস্থায় স্মারকলিপিতে বিচার বিভাগীয় প্রধান হিসেবে প্রধান বিচারপতিকে কয়েকটি বিষয়ে নজর দেওয়ার অনুরোধ করেছেন তারা।

[৭] প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে স্মারকলিপিতে বলা হয়, আমাদের বিশ্বাস বিচার বিভাগের অভিভাবক হিসেবে দেশের বিচার বিভাগকে রক্ষা করা, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপনি অগ্রণী ভূমিকা রাখবেন।

[৮] আরো বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষার নামে বিরোধী নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর চলমান দমন-নিপীড়ন, মিথ্যা, গায়েবি, হয়রানিমূলক মামলায় গণগ্রেপ্তার, পুলিশ রিমান্ডে নির্যাতন, ঢালাও সাজা দেওয়া, জামিন না দেওয়ার বিষয়ে আপনার উদ্যোগী ভূমিকা প্রত্যাশা করছি। আমাদের অনুরোধ গণ গ্রেপ্তারকৃত বিএনপি ও বিরোধী মতাবলম্বী রাজনৈতিক বন্দিদের দ্রুত মুক্তির জন্য আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ও আদালতগুলোর প্রতি প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

[৯] স্মারকলিপিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুলসহ ৮৯ কারাবন্দি ও সাজাপ্রাপ্ত নেতাদের তালিকাও দেওয়া হয়। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ