শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবরোধের পাশাপাশি রংপুরে হরতালের ঘোষণা বিএনপির

রাকিবুল ইসলাম, রংপুর: [২] বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৬ষ্ঠ দফার অবরোধের মধ্যেই হরতালের ঘোষণা দিয়েছে রংপুর মহানগর বিএনপি। আগামীকাল বুধবার রংপুর মহানগরে অবরোধের পাশাপাশি হরতাল পালন করবে বিএনপি নেতাকর্মীরা। বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ রংপুরের পাঁচ নেতার সাজার প্রতিবাদে এ কর্মসূচি দিয়েছে মহানগর বিএনপি।  

[৩] মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেন রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু। 

[৪] ভিডিও বার্তায় শহিদুল ইসলাম মিজু বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করতে মিথ্যা ও বানোয়াট মামলার ফরমায়েশি রায় দিয়েছেন আদালত। রায়ে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ, যুবদল কর্মী আরিফ হোসেনকে সাজা দেওয়া হয়েছে। সেইসঙ্গে রংপুর মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেপ্তার এবং বাসায় বাসায় পুলিশি তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদে বুধবার রংপুর মহানগর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

[৫] এদিকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখ্যান ও সরকার পতনের একদফা আন্দোলনের অংশ হিসেবে বিএনপির ডাকা সর্বশেষ ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হয়েছে সোমবার। এক দিনের বিরতি দিয়ে বুধবার থেকে সারাদেশে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ