শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৪:৫৬ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ১১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা’র পক্ষে মনোনয়ন ফরম জমা 

এম এম লিংকন: [২] আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর মনোনীত প্রতিনিধিরা মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় তাঁর পক্ষে মনোনয়ন ফরম জমা দেন।

[৩] এ সময় উপস্থিত ছিলেন মো. শহীদ উল্লা খন্দকার, শেখ কবীর হোসেন, কাজী আকরাম উদ্দীন আহমেদসহ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

[৪] এর আগে, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা। 

[৫] গত ১৮ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন তারা। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়