শিরোনাম
◈ ঈদের আগে স্বর্ণের দাম কমাল বাজুস ◈ ২৮ জুন একমাত্র টেস্ট, বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা করলো জিম্বাবুয়ে ◈ পাচার হওয়া অর্থ ফেরাতে আবারও ‘সাধারণ ক্ষমা’ সুবিধা আনছে সরকার ◈ আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন খাল পুনঃখনন ও নজরুল জন্মজয়ন্তী ◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও)

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ১২:৪৯ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ১১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ

শাহানুজ্জামান টিটিু: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় পর পর দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। যদিও মির্জা আব্বাস বেশ কিছু দিন ধরে কারাগারে রয়েছেন। 

[৩] মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে একটি মোটর সাইকেলে করে দু’জন আরোহী এসে মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে পর পর দু’টি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিকট শব্দে তা বিস্ফোরিত হয় এবং অপর একটি ককটেল সম্পূর্ণ অবিস্ফোরিত থাকে। এসময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

[৪] ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাস।  

[৫] মূহুর্তের মধ্যে বাসায় অবস্থান করা মির্জা আব্বাসের নিরাপত্তা কর্মীরা দৌড়ে গেলে মোটর সাইকেলটি নিরাপদে চলে যায়। এসময় নিরাপত্তা কর্মীরা বাসার গেটের সামনে গিয়ে ইউনিফর্ম পরা ৬/৮জন পুলিশকে বহন করা ৩/৪টি মোটর সাইকেল অবস্থান করতে দেখেন। কর্মীরা মোটর সাইকেল আরোহী এবং ককটেল নিক্ষেপের ঘটনাটি পুলিশের কাছে জানতে চাইলে এ বিষয়ে পুলিশ কোনো সদুত্তর না দিয়ে ককটেল নিক্ষেপকারী আরোহীসহ মোটর সাইকেলটিকে স্কট দিয়ে নিয়ে যায় বলে মির্জা আব্বাসের নিরাপত্তা কর্মীরা জানান। 

[৬] তার স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

এসটি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়