শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:২৩ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের একতরফা নির্বাচন তাদের জন্য আত্মঘাতী: নুর

শহীদুল ইসলাম: [২] সোমবার (২০ নভেম্বর) পুরানা পল্টন সংলগ্ন আল রাজী কমপ্লেক্সের সামনে সরকারের পদত্যাগ ও একতরফা তফসিলের প্রতিবাদে দ্বিতীয় দিনের হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এ কথা বলেন। 

[৩] এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপিসহ বিরোধী দলগুলোর দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে মিছিল শেষে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

[৪] সমাবেশে নুরুল হক নুর বলেন, নির্বাচনে যাওয়ার জন্য বিরোধী দলগুলোকে চাপ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে অনেকে ভাগবাটোয়ারার জন্য লাইন দিয়েছে। কাজেই এখন কারা দেশপ্রেমিক, কারা সুবিধাবাদী দালাল- সেটা চেনার সময়।

[৫] তিনি বলেন, সরকারের হাতে এখনো সুযোগ আছে। আমাদের পরিষ্কার দাবি, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিন। তা নাহলে হরতাল-অবরোধের পর প্রয়োজনে অসহযোগ কর্মসূচি ঘোষণা হবে।

[৬] পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, আমরা প্রতিটা দিন হামলা-মামলা উপেক্ষা করে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। অথচ আওয়ামী লীগ লাঠিসোঁটা হাতে উন্নয়ন ও শান্তি সমাবেশ করছে। সরকারের মন্ত্রী-এমপিরাও বলছে, গজারি, লগি-বৈঠা নিয়ে রাস্তার নামার জন্য। 

[৭] আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের, আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, আনিসুর রহমান মুন্না, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়