শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:১৬ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

মারুফ হাসান: ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিরা রেজনিকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য শামা ওবায়েদ। ঢাকা টাইমস

সোমবার (৪ সেপ্টেম্বর) গুলশানের বে-টাওয়ারের এক রেস্টুরেন্টে দুপুর ১টা ৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক হয়। এসময় মিস মিরা রেজনিকসহ ৩ সদস্যবিশিষ্ট মার্কিন প্রতিনিধিদল উপস্থিত ছিল। বাংলা ভিশন

বৈঠকে মিরা রেজকিন ছাড়া আরও ছিলেন এশিয়া টিম লিড (আঞ্চলিক নিরাপত্তা এবং অস্ত্র স্থানান্তর) ছিলেন মি. ট্যামি রোটেজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা মিস ম্যারি ভারগাস। 

তবে বিএনপির পক্ষ থেকে বৈঠকে কে কে উপস্থিত ছিলেন সে বিষয়ে কিছুই জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়