শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ১০:৫২ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বিক্ষোভ সমাবেশের অনুমতি পায়নি জামায়াত

আমিনুল ইসলাম: তিন দাবিতে সোমবার বায়তুল মোকাররমে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিল দলটি। এজন্য পুলিশের অনুমতি পেতে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছিল তারা। কিন্তু অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কর্মকর্তারা বলছেন, অনুমতি ছাড়া মিছিল-সমাবেশের সুযোগ নেই। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এজন্য পুলিশের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ জানিয়েছেন, জানমালের নিরাপত্তার কথা ভেবে ও অফিস আদালত খোলা থাকায় সোমবার তাদের এই বিক্ষোভ মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না। 

রোববার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, ডিএমপি কমিশনার জানমাল এবং অফিস আদালতের কথা চিন্তা করে জামায়াতকে সোমবার বিক্ষোভ সমাবেশ করতে নিষেধ করেছেন। তারপরও তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছে বলে আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে। তারা যদি পুলিশের নিষেধ অমান্য করে, জোর করে আইনশৃঙ্খলা বিঘ্ন করে, জানমালের ক্ষতি করে সমাবেশ করতে চায়, সেক্ষেত্রে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

হারুন অর রশীদ বলেন, তারা জাতীয় নির্বাচনের আগে হঠাৎ করে সমাবেশ করতে চায়, বিষয়টি আমরা তদন্ত করছি। পুলিশের নির্দেশনা অমান্য করে কেউ গাড়ি ভাঙচুর করলে উসকানিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত ২৯ মে বিক্ষোভ সমাবেশের অনুমতির জন্য জামায়াতের কয়েকজন নেতা ডিএমপির গেটে গেলে তাদের আটক করা হয়। যদিও আটকের কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এআই/এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়