শিরোনাম
◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’ ◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৫:৪৫ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জা ফখরুলের নমুনা পরীক্ষা শুক্রবার, জ্বর কমলেও শারীরিক দুর্বলতায় ভুগছেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রিয়াদ হাসান: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর পান্থপথ এলাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৬ মে) তার কোভিড-১৯ পরীক্ষা করা হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার (২৪ মে) মহাসচিবের শারীরিক খোঁজ নেওয়ার জন্য গিয়ে চিকিৎসকের কাছ থেকে জেনেছি, শুক্রবার মির্জা ফখরুলের কোভিড-১৯ পরীক্ষা করা হবে। নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত তাকে হাসপাতালে থাকতে হবে। কোভিড ব্লকে চিকিৎসাধীন থাকার কারণে সাক্ষাৎ করার সুযোগ হয়নি তার।

অন্যদিকে বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে বিএনপি মহাসচিবকে হাসপাতালে দেখতে যান দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

মির্জা ফখরুলের সঙ্গে দেখা করার পর ডা. রফিকুল ইসলাম বলেন, মহাসচিবের কাশি ও জ্বর ছিল। এখন জ্বর কমলেও কাশি ও শারীরিক দুর্বলতা আছে। তবে তিনি মোটামুটি ভালো আছেন। চিকিৎসকের পরামর্শে তার প্রয়োজনীয় সব ধরনের ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা চলছে।

উল্লেখ্য, গত ২২ মে করোনা ভাইরাসে আক্রান্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। সেদিনই তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। এর আগে তিনি দুইবার করোনা ভাইরাসে আক্রান্ত হন। এই নিয়ে তৃতীয় বারের মতো তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

আরএইচ/এসএইচবি/এসবি২

  • সর্বশেষ