শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৪:১২ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষের পকেট কাটতে যখন-তখন বিদ্যুতের দামবৃদ্ধি: মোশাররফ

ড. খন্দকার মোশাররফ

নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের কোষাগার শূন্য বলেই মানুষের পকেট কাটতে যখন-তখন বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে। আজ  (মঙ্গলবার) রাজধানীর গাবতলী খালেক পেট্রোল পাম্প চত্বর থেকে মীরপুর-১০ নম্বর অভিমুখে পদযাত্রা উদ্বোধনপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। ডিবিসি নিউজ, সময় টিভি

তিনি আরো বলেন, ‘গণশুনানি উপেক্ষা করে ১৯ দিন আগে বিদ্যুতের দাম বাড়িয়েছিল, আজকে আবারও বাড়াল। রাষ্ট্রের কাছে টাকা নেই তাই জনগণের কাছ থেকে টাকা লুট করতে বিদ্যুতের দাম বাড়িয়ে এই ফন্দি করছে।’

তিনি বলেন, অর্থনীতি লুটকারীরা অর্থনীতি মেরামত করতে পারবে না। সরকারের বিদায়ের অগাম শোভাযাত্রা শুরু করেছে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে।

তিনি বলেন, ‘বিএনপি সন্ত্রাস করে, ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায় বলে মিথ্যা প্রচার করে আওয়ামী লীগ। সরকার ভয়ে ভীত। জনগণ আর সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। গায়ের জোরে ক্ষমতায় থাকতে সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংক লুট করেছে।’

ড. মোশাররফ বলেন, যারা অর্থনীতি ধ্বংস করেছে তারা মেরামত করতে পারবে না। আজকে আদালত স্বাধীনভাবে বিচার করতে পারে না। আমাদের নেত্রীকে বানোয়াট মামলায় সাজা দিয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে আসতে দিচ্ছে না। লাখের বেশি মামলায় বিএনপির ৩৭ লাখ নেতাকর্মী আসামি। মনে করেছিলেন মামলা নির্যাতন করে বিএনপিকে দমন করবেন। কিন্তু জনগণ জেগে উঠেছে, আপনারা দমন করতে পারবে না। রিপোর্ট: নাহিদ হাসান

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়