শিরোনাম
◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন   ◈ হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৮:৩৮ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ ডিসেম্বর অবশ্যই ঢাকায় গণসমাবেশ হবে:  মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জেরিন আহমেদ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০ ডিসেম্বর অবশ্যই ঢাকায় সমাবেশ হবে। এ সমাবেশ নিয়ে মনে কোনো দ্বিধা না রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। তিনি বলেন, সমাবেশ থেকে মানুষ নতুন স্বপ্ন দেখবে। এখান থেকেই মানুষ নতুন কর্মসূচি নিয়ে আরও তীব্রভাবে মাঠে নামবে। জনগণের সরকার যাতে প্রতিষ্ঠিত হয়, সেই কাজ তারা করবে।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, পেশাজীবী ও বিদেশি কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।

বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, জনগণ যখন তাদের দাবি আদায়ে স্বতঃস্ফূর্তভাবে নামতে শুরু করেছে, এটাকে বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী আরেকটি হীন চক্রান্ত শুরু করেছেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা ইতিমধ্যে পত্রপত্রিকায় দেখেছি, বিভিন্নভাবে খবর পেয়েছি, প্রায় ২০০টা বাস বিভিন্নভাবে প্রস্তুত করা হয়েছে পুড়িয়ে দেওয়ার জন্য। এটা অসমর্থিত কিছু সূত্র থেকে পাওয়া খবর। ইতিমধ্যে কিছু আলামত আমরা পেয়েছি। ছাত্রলীগ ও যুবলীগ নামধারী কিছু সন্ত্রাসীকে প্রতিটি ওয়ার্ড ও থানায় নামিয়ে দিয়ে সেখানে তারা (আওয়ামী লীগ) সন্ত্রাস প্রতিরোধ করবে। তখন থেকেই এ ব্যাপারে আমরা সচেতন হয়েছি, সজাগ হয়েছি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘এ জন্য এই সেমিনারের মাধ্যমে সুশীল সমাজ, বুদ্ধিজীবী, রাজনৈতিক দল ও কূটনীতিকদের জানাতে চাই, সরকার আবার পুরোনো খেলা শুরু করেছে। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর জন্য আবার তিনি (প্রধানমন্ত্রী) কাজ শুরু করেছেন।’

অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার ভীত হয়ে এখন আবোলতাবোল বলছে। ১০ তারিখে সরকারকে বিদায় করার জন্য কর্মসূচি আসবে। সরকার টিকে থাকার জন্য সর্বশেষ কামড় দিতে পারে, তবে এবার আর বিএনপিকে দমাতে পারবে না। সম্পাদনা: খালিদ আহমেদ

জেএ/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়