শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৫:১৫ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৬ শর্তে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি

বিএনপি

মাসুদ আলম : ২৬টি শর্তে ১০ ডিসেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে মহাসমাবেশ করার জন্য অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (২৯ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হয়।

বিএনপিকে আনুষ্ঠানিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু বিএনপি অনুমতি না পেলেও নয়াপল্টনেই সমাবেশ করবে বলে অনড় অবস্থানে আছে। 

মহাসমাবেশের স্থান দিয়ে দুই দলের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য সরকার অনুমতি দেবে। 

এমন অবস্থার মধ্যে আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিএনপিকে মহাসমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে দলটি সাংগঠনিক বিভাগীয় সমাবেশ করে আসছে। এখন পর্যন্ত আটটি সাংগঠনিক বিভাগীয় সমাবেশ শেষ হয়েছে। ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি।

এমএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়