শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৪:২২ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার কুমিল্লায় বিএনপির সমাবেশ, সকল প্রস্তুতি সম্পন্ন

শাখাওয়াত মুকুল: আগামীকাল শনিবার কুমিল্লায় অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণ-সমাবেশ। সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন হলেও এখনও শেষ হয়নি মঞ্চ নির্মান কাজ। তবে মঞ্চের কাজ দ্রুততার সাথে শেষ করতে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

জ্বালানি তেল, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শান্তিপুর্ণ কর্মসূচীতে পুলিশের গুলিতে দলের নেতাকর্মীদের নিহতের প্রতিবাদ ও বেগম খালেধা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি এবং তারেক রহমান সহ দেলের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে গত ১২ অক্টোবর থেকে বিভাগীয় গণ সমাবেশ করছে বিএনপি।

এর আগে দলটির চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে বিভাগীয় গণ সমাবেশকে কেন্দ্র করে বাধা, হামলা-মামলা ও সমাবেশের দুই দিন আগে পরিবহণ ধর্মঘটের ঘটনা ছিল দৃশ্যমান। আগামীকাল ২৬ নভেম্বর কুমিল্লায় বিভাগীয় গণ সমাবেশকে কেন্দ্র করে পরিবহণ ধর্মঘট এবং কোন ধরনের বাধার খবর যায়নি। 

বিএনপির কুমিল্লা সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, সমাবেশ সফল হবে। তবে সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন উপজেলায় পুলিশের ধরপাকড় চলছে। এদিকে পূর্বের সমাবেশের ন্যয় কোথাও কোথাও পরিবহন মালিকরা গাড়ি চলাচল কমিয়ে দিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী থেকে কোনধরনের বাধা দেওয়া হয়নি। 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশীদ ইয়াছিন বলেন, একদিন আগেই সমাবেশস্থলে বহু মানুষ এসেছে। আশা করি শনিবার সকাল ১১টার দিকে সমাবেশ শুরু হবে।

আইনশৃঙ্খলা বাহিনী বা সরকার সমর্থীত দল আওয়ামী লীগ থেকে কোন ধরনের বাধা আসছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোন ধরনের সমস্যা হয় নাই। পরিবহণ ধর্মঘটের বিষয়ে তিনি বলেন, কুমিল্লায় পরিবহণ চলাচল স্বাভাবিক আছে। পরিবহন ধর্মঘটের ডাক দেয়নি কেউ। 

এদিকে, বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশ নিয়ে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ১৪ বছরে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা সেই গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে কাজ করছি।

তিনি বলেন, কুমিল্লার সমাবেশ যেন সফল না হয়, সে জন্য নেতা-কর্মীদের বাড়ি গিয়ে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী হুমকি দিচ্ছে। কৌশলে পরিবহন বন্ধ করা হচ্ছে। পথে পথে হয়রানি করা হচ্ছে। এসব হয়রানিকে উপেক্ষা করে ইতোমধ্যে কুমিল্লায় এসে পৌঁছেছেন বিভিন্ন জেলার নেতা-কর্মীরা।

খন্দকার মোশাররফ বলেন, শনিবারের সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ। কোনো অপশক্তি সমাবেশকে ব্যর্থ করতে পারবে না।

এসএম/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়