শিরোনাম
◈ কমার বদলে বাড়ছে শিক্ষার্থী ঝরে পড়ার হার ◈ মন্ত্রিসভায় আসছে নতুন মুখ ◈ বর্জ্য থেকে বিদ্যুৎ ও বাণিজ্যিক পণ্য উৎপাদনের মহাপরিকল্পনা ◈ দাপু‌টে জ‌য়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ◈ সৌদি-পাকিস্তান-তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ ◈ ‘শিল্পীরাও এই দেশের মানুষ’, কনসার্টের ঘটনা নিয়ে হাসান ◈ কর্মপরিকল্পনার ১৮০ দিন শেষ, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারফরম্যান্স মূল্যায়ন; হতে পারে দপ্তর রদবদল ◈ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ◈ ইয়েমেনে ফের উত্তেজনা, হুতিদের হামলায় নিহত ৫৮ সেনা ◈ বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির খবর, পুলিশ বলছে গুজব

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৩৩ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ নেতা-কর্মীরাও মন্দির-মণ্ডপ পাহারায় থাকবে: কাদের

ওবায়দুল কাদের

এম এম লিংকন: দুর্গা পূজায় সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দরকার হলে মন্দিরে-মন্দিরে মণ্ডপে-মণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহারায় থাকবে, তাদের পাশে আমাদের নেতা-কর্মীরাও থাকবেন। শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই উৎসবে সবাই শরিক হবে, এটা আশা করি আমরা। কাজেই, সতর্কভাবে-সক্রিয়ভাবে উপস্থিত থাকার জন্য এবং নিরাপত্তার বিষয়ে সব ধরনের উদ্বেগ দূর করার জন্য আমাদের সর্বস্তরের নেতা-কর্মীদের আহ্বান জানাচ্ছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নির্দেশনা দিচ্ছি।

সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি ভেতরে ভেতরে বেশি সক্রিয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন,  আগের চেয়ে সক্রিয় এ রকম একটা বাতাবরণ দেশে আছে অস্বীকার করার উপায় নেই। কুমিল্লায় যা ঘটেছে; বীভৎস। চৌমুহনীতে যা ঘটেছে তা আরও ভয়াবহ। এছাড়া রংপুর-সিলেট-সুনামগঞ্জ-নাসিরনগরের ঘটনা, এ ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছে। আমি মনে করি, যারা এসব ঘটনা ঘটায়, যে পরিচয়েই হোক, তাদের একমাত্র পরিচয় হচ্ছে দুর্বৃত্ত। আওয়ামী লীগ পরিচয়েও দুর্বৃত্ত আছে। আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করেও অনেক দুর্বৃত্ত এসব অপকর্ম করেছে। গতবারও আমরা দুএক জায়গায় লক্ষ করেছি।

আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে সামনে রেখে তারা আতঙ্কে থাকবে-উদ্বিগ্ন থাকবে এটা হতে পারে না! হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার ভোটের মূল্য সমান। কারো ভোটের মূল্য বেশি, কারো কম না। আপনারাও এ দেশের নাগরিক এবং আপনারা দ্বিতীয়-তৃতীয় শ্রেণির নাগরিক এটা কারো মনে করা উচিত না, বলেন কাদের।

আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ উল্লেখ করে তিনি বলেন, শুধু দুর্গা উৎসব না, সারা বছর...দেশে মাইনরিটি নামে যে পরিচিতি...সেটা ইনফেরিওরিটি কমপ্লেক্সের জন্ম দেয়। আপনারা নিজেদের সেটা মনে করবেন না। ডব্লিওইউ

  • সর্বশেষ
  • জনপ্রিয়