শিরোনাম
◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয়

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৪ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রক্তের বিনিময়ে প্রাপ্ত ভোটাধিকার সকলের জন্য অতি গুরুত্বপূর্ণ : হাবিবুর রশিদ

মনিরুল ইসলাম : ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, এলাকার সন্তান হিসেবে তিনি সকল ভোটারদের স্নেহ ও ভালোবাসা পেয়েছেন। তিনি জনগণকে স্মরণ করিয়েছেন যে, রক্তের বিনিময়ে প্রাপ্ত ভোটাধিকার সকলের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং সেই ভোটের মাধ্যমে জনগণ তাদের জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনতে পারে।

বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও এ নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন,আমি এলাকার সন্তান, সেই হিসাবে এলাকার সবাই আমাকে স্নেহ দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। তাই আপনাদের বলছি আমরা অনেক রক্তের বিনিময়ে  এই ভোটের অধিকার ফিরে পেয়েছি। সবাই যেন কেন্দ্রে যায়, তার অধিকারকে সে জানে, বাস্তবায়ন করে। এই যে রক্তের বিনিময়ে আমরা এই ভোটকে পেয়েছি, সেই ভোট দিয়ে জনপ্রতিনিধিদের কাছে যেন তাদের জবাবদিহিতার মধ্যে আসতে পারে, সেই ব্যবস্থা করতে সবাইকে আমরা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সহযোদ্ধারা যারা এত রক্তের বিনিময়ে ভোট প্রতিষ্ঠিত করেছেন, তাদের প্রতি আমরা সেই শ্রদ্ধা জানাই।

তিনি আরও বলেন, “আমরা মনে করি অনেকেই এই ভোটকে নষ্ট করার চেষ্টা করতে পারে, ভোটকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র করতে পারে। এখন পর্যন্ত নিরাপত্তার ক্ষেত্রে কোনো বড় সমস্যা দেখা যায়নি। আমরা চাই সবাই একসাথে মিলে নিরাপদ ভাবে ভোট কেন্দ্রে পৌঁছাক। বাংলাদেশের সব জনসাধারণ এবং এলাকার ভোটারদের নিরাপত্তা ইনশাআল্লাহ এখন পর্যন্ত নিশ্চিত আছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে ১২ তারিখে ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধিদের নির্বাচন করতে পারব, এবং ভোটাররা তাদের ভোটের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যার সমাধানের পথে এগিয়ে আনবেন।

হাবিবুর রশিদ হাবিব আরও যোগ করেন, “ভোটাররা বিভিন্ন সমস্যার কথা বলছে, এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এবং মতামতের আলোকে এলাকার উন্নয়নের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব, ইনশাআল্লাহ।

  • সর্বশেষ