শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৭:৪০ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কল রেকর্ড ফাঁসের পর এনসিপি নেতা রিজভীর বিরুদ্ধে ব্যবস্থা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজিজুর রহমান রিজভী ফেনী শহরের রামপুরের আড্ডাবাড়ির বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে এবং উক্ত ঘটনায় আপনার আচরণ সংগঠনের নীতিবিরুদ্ধ বলে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায়, আপনাকে দলের সকল দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।’

একই সঙ্গে আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী ৩ কার্য দিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়।

এর আগে শনিবার রাতে খ্যাতিমান সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুকে একটি পোস্ট প্রচার করা হয়। ওই পোস্টে এনসিপি নেতা রিজভীর সঙ্গে ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজুর ঘনিষ্ঠ এক ব্যক্তির কথোপকথনের কল রেকর্ড প্রকাশ করেন। এতে রিজভীর বিরুদ্ধে মামলা বাণিজ্যের ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করা হয়।

প্রকাশিত কল রেকর্ডসহ পোস্ট ঘিরে ব্যাপক সমালোচনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটির একটি সূত্র দাবি করে।

সায়ের তার পোস্টে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ২০২৫ সালের ৫ মে রাতে ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজু গ্রেফতার হন। সাজু ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতা হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি এবং জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়