শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ১২:০৪ রাত
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

পূর্বঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি ইসলামপন্থী রাজনৈতিক দল।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল এবং ১১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মামুনুল হক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এলেও জুলাই সনদ বাস্তবায়ন এখনো নিশ্চিত হয়নি। এই অবস্থায় জনগণের প্রত্যাশা পূরণ ও রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে আমাদের আন্দোলন ছাড়া বিকল্প নেই।

তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রণয়ন এখন জরুরি বাস্তবতা। জনগণ স্পষ্ট নির্বাচন ও নির্ভরযোগ্য ফলাফল চায়। তাই অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে এবং নির্বাচনের আগে পৃথকভাবে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিশ্চিত করতে হবে।

খেলাফত মজলিসের আমির আরও সতর্ক করে বলেন, আরপিও সংশোধন করা হলে আটটি দল তা মেনে নেবে না। আরপিও পূর্বের মতোই রাখতে হবে, তা না হলে নির্বাচনের প্রক্রিয়ায় দলগুলোর আস্থাহীনতা আরও বেড়ে যাবে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, সমমনা দলগুলো জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐকমত্যে পৌঁছেছিল। কিন্তু হঠাৎ করে একটি দল সেই ঐকমত্য থেকে সরে গিয়ে বিরোধিতা করছে, যা দুঃখজনক।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া গণভোটের সময়সীমা সামনে-পেছনে সরিয়ে কোনো লাভ হবে না। বরং গণভোটের মাধ্যমেই জনগণের মতামত প্রতিফলিত করতে হবে।

সমমনা আট দলের মধ্যে রয়েছে— জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং ডেভেলপমেন্ট পার্টি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়