শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ১১:১১ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় এবারও নির্বাচন বাস্তবায়নের সংগ্রাম চলবে : আফরোজা আব্বাস 

মনিরুল ইসলাম: জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস অভিযোগ করে বলেছেন, নির্বাচন বানচাল করতে একটি অশুভ শক্তি চেষ্টা করছে। 

‎তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় এবারও নির্বাচন বাস্তবায়নের সংগ্রাম চলবে। 

আজ শনিবার রাজধানীর সবুজবাগে লায়ন্স ক্লাব অব ঢাকা মেগাসিটি, আহমদবাগ ক্লাব ও প্রতিক্ষণ সমাজকল্যাণ সংস্থা যৌথভাবে আয়োজিত এক মেডিকেল ক্যাম্পে এসব কথা বলেন তিনি। এসময় তিনি দেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। ‎

দিনব্যাপী আয়োজিত ক্যাম্পে চোখের পরীক্ষা, রক্তদান, ওষুধ বিতরণ করা হয়।

এদিকে, খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণের  আরেকটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আফরোজা আব্বাস বলেন- সৎ শিক্ষা, শিষ্টাচার ও সত্যের পথে চলাই তরুণদের মূল দায়িত্ব। 

তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী সরকার দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থায় ইতিহাস বিকৃতি ঘটিয়েছে।  ‎

  • সর্বশেষ
  • জনপ্রিয়