শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০২ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন, জামায়াত আমির তো যায়নি: বিএনপি নেতা ফজলুর রহমান

‘ড. ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন, জামায়াত আমির তো যায়নি’— এমন প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

বিএনপি মহাসচিবসহ রাজনীতিকদের নিউইয়র্ক সফরের প্রতিক্রিয়ায় মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, এটা মানুষ সম্ভবত ভালোভাবে দেখে না।

ফজলুর রহমান বলেন, সারা দেশের গুঞ্জন কিন্তু একসঙ্গে কানে আসে। মানুষ কিন্ত জিনিসটাকে ভালোভাবে নিচ্ছে না। কারণ ইউনূস একটা সরকার চালান। এক বছর আগে ইউনূসের যে সুনাম ছিল এখন তা নেই। এখন তিনি সবচেয়ে তলানিতে আছেন। এই তলানির যে ময়লাটা, দুর্নামটা নেওয়ারতো আমার কোনো দরকার নাই। বিএনপির মহাসচিব যাবেন কেন? জামায়াতের আমির বা মহাসচিব তো যান নাই।

তিনি বলেন, এরকম একটা ছেলের (এনসিপির সদস্য সচিব আখতার হোসেন) সঙ্গে উনি (বিএনপি মহাসচিব) সেইম প্রোটোকলে যাবেন কেন? যে ছেলেটার পার্টিটার এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই। এনসিপির একটা ছেলের সঙ্গে কেন যাবেন উনি? 

ফজলুর আরও বলেন, ‘মানুষ কিন্তু বোঝে যে বিএনপি কী এতই অসহায় হয়ে গেছে? যে না গেলে একদম ক্ষমতা পামু না... যে যাই দেখি স্যারে যদি একটু দয়া করে। এটা মানুষ মনে করে। আমি কী মনে করি এটার কিছু আসে যায় না। আমি বলবো রাজনীতিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, এটা বড় সাংঘাতিক জিনিস।’ সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়