শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৩ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত নিজেরাই পিআর পদ্ধতিতে বিশ্বাস করে না: এমরান সালেহ প্রিন্স

মনিরুল ইসলাম: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতসহ কয়েকটি দলের আন্দোলন জনসমর্থন না পেয়ে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। প্রথম দুই দফা কর্মসূচিতে সাধারণ জনগণ সম্পৃক্ত না হওয়ায় প্রমাণ হয়েছে, তাদের এ দাবি জনসমর্থনহীন—শুধু নেতাকর্মীদের উপস্থিতিতেই সীমাবদ্ধ।

শুক্রবার বিকেলে শেরপুর জেলা জাসাসের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেরপুর পৌর শহরের স্বপ্নধারা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট নৃত্যশিল্পী ও পরিচালক ফারহানা চৌধুরী বেবী।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেস আলী মামুন, জাসাস কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, বিএনপি নেতা ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, জাসাস কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, ফেরদৌস ফকিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এমরান সালেহ প্রিন্স বলেন, “জামায়াত যদি সত্যিই পিআর পদ্ধতিতে বিশ্বাস করত, তাহলে ছয় মাস আগেই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করে নির্বাচনী মাঠে নামাত। কিন্তু তারা তা করেনি। বরং ঐকমত্য কমিশনের বৈঠকেও তারা কখনো এ পদ্ধতির প্রস্তাব উত্থাপন করেনি। এখন আন্দোলনের নামে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে চায়।”

তিনি আরও বলেন, “জনগণ দ্রুত নির্বাচন চায়। নির্বাচন নস্যাত বা বিলম্বিত হলে গণতন্ত্রের পথ মসৃণ হবে না, বরং দেশ ও জনগণ মহাবিপর্যয়ের মুখে পড়বে।”

আগামী ফেব্রুয়ারির নির্বাচন অর্থবহ ও সফল করতে সকলে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি। সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশে প্রিন্স বলেন, গান, কবিতা ও সাহিত্যকে হাতিয়ার করে ধানের শীষের পক্ষে প্রচারণার প্রস্তুতি নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়