শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৭ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

জাতীয় পার্টির অফিসে হামলা, দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র : আনিসুল ইসলাম মাহমুদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বারবার পার্টি অফিসে হামলা ও অগ্নিসংযোগ কেবল একটি রাজনৈতিক দলের ওপর আক্রমণ নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক সহনশীলতা ও আইনের শাসনের ওপর নগ্ন আঘাত। এই ন্যক্কারজনক কর্মকাণ্ড দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের অংশ।

শুক্রবার রাজধানীর গুলশানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে অক্ষম এই সরকার কার্যত অকার্যকর। আইন-শৃঙ্খলার এ অবনতির ধারাবাহিকতা চলতে থাকলে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া সম্ভব নয়। অসাধু চক্র দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আর সরকার নীরব দর্শক হয়ে আছে।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, উশৃঙ্খল একটি গোষ্ঠী শুধু পার্টি অফিসেই নয়, নামাজের ঘর ও পবিত্র কুরআনে আগুন দিয়েছে। এটি প্রতিটি মুসলমানের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। তিনি বলেন, পল্লীবন্ধু এরশাদ এ দেশে ইসলাম প্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন তা অনন্য। অথচ আজ তাঁর স্মৃতিবিজড়িত দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।

Advertisement

তিনি নিরাপত্তা বাহিনীর তৎপরতার প্রশংসা করে বলেন, সেনাবাহিনী ও পুলিশ অতীতে জাতীয় পার্টির অফিস রক্ষায় দায়িত্ব পালন করেছে। এবারের ঘটনায়ও পুলিশ সাহসী ভূমিকা রেখেছে, এজন্য ধন্যবাদ জানাই।

হাওলাদার আরও বলেন, কারা বারবার জাতীয় পার্টির অফিসে হামলা করছে তা খুঁজে বের করতে হবে। মতবিরোধ থাকা স্বাভাবিক, কিন্তু রাজনীতি কখনো সহিংসতার মাধ্যমে করা যায় না। জাতীয় পার্টি সব সময় শান্তি, উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের পক্ষে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ