শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের মাঝে কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে : মির্জা আব্বাস 

মনিরুল ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা যদি ইফতারের একটি টেবিলে এক সাথে ইফতার করতে পারি।  তাহলে একসাথে দেশকে এগিয়ে নিতে সমস্যা কি? আমাদের মাঝে কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরি করার চেষ্টা করছে। হিংসা নিয়ে একসাথে এগিয়ে যাওয়া যায় না।তাই আগামী আমরা নির্বাচন নিয়ে একসাথে কাজ করবো।

বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে অবস্থিত স্কাইভিউ হোটেলে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। 

এই ইফতার মাহফিলে  বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, আন্দোলনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অনেক অবদান ছিল। নুরুল হক নুরের অবদান ছিল অনেক। 

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনকল্যাণ মুখী সংস্কারের সাথে আমরাও একমত। মাননীয় প্রধান উপদেষ্টা আপনি খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি  রোড ম্যাপ প্রদান করবেন। 

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসময় কুরআন এবং হাদিস নিয়ে বিভিন্ন আলোচনা করেন।  

১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, স্বৈরাচার পতন পর এই অন্তর্বর্তী সরকার এসেছে। তারাও এখন সন্তোষজনক নয়। তাই বলছি, যতটুকু সংস্কার শেষ করে তাড়াতাড়ি নির্বাচন দেন।

ইফতার মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়