শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৫৬ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই গণহত্যা: শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির (ভিডিও)

জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ করা হয় বলে জানান বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী আরাফাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়। তালিকাসহ অডিও ভিডিও ও ৮৪টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। 

১ জুলাই  থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সারাদেশে কোটাবিরোধী আন্দোলনে সমর্থন করে বিএনপির পক্ষ থেকে অংশ গ্রহণ করে। সেখানে ৮৪৮ জনের শহীদের তালিকা জমা দিয়েছে বিএনপি। একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও ভিডিও জমা দেওয়া হয়েছে। এ সময় তারা হত্যার সঠিক বিচার, ন্যায় বিচার দাবি করেন।

ট্রাইব্যুনালের আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে ধ্বংস ও নিশ্চিহ্ন করার লক্ষ্যে বিএনপি নেতাকর্মী, সমর্থকদের নির্বিচারে গুলি, নির্যাতন করা হয়। এছাড়াও ধারালো অস্ত্র দ্বারা গণহত্যা চালিয়ে শহীদ করায় বিএনপির পক্ষ থেকে অভিযোগগুলো রেজিস্টারভুক্ত করা হয়। এসব আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত বিচারের ব্যবস্থা গ্রহণ করবেন। উৎস: সমকাল ও সময়নিউটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়