শিরোনাম
◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে ◈ একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র: তথ্যমন্ত্রী ◈ এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করে: প্রধানমন্ত্রী ◈ ১২ বছরের শিশুদের যুদ্ধের ময়দানে নামানোর সিদ্ধান্ত ইরানের ◈ নর্দান আয়ারল্যান্ডকে হারি‌য়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি  ◈ আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থল সেনা পাঠানোর কথা বল‌ছেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ এবার প্রবাসীদের জন্য যে কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া ◈ ইরান যুদ্ধের প্রভাবে এলএনজি সংকট, কয়লার ব্যবহার বাড়াচ্ছে এশিয়া!

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:১৯ সকাল
আপডেট : ১৪ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনা দেশ অস্থিতিশীল করলে দায় ভারতের : মামুনুল হক

শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করলে দায় ভারতের মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘ভারতের মাটিতে বসে ভারতের প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ থেকে পলায়নকারী স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরির জন্য বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ বক্তব্য দিচ্ছেন।’

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা জেলায় অ্যাডওয়ার্ড কলেজ মাঠে খেলাফত মজলিস জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্র-জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

আল্লামা মামুনুল হক বলেন, ‘শেখ হাসিনার বক্তব্যের কারণে নতুন করে বাংলাদেশে আবারো অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এর দায় শুধু শেখ হাসিনা আর তার দলের নয়, বরং রাষ্ট্র হিৃসেবে ভারতের ওপরেও বর্তায়।’

গণসমাবেশে সংগঠনটির পাবনা জেলার আহ্বায়ক মুফতি ওয়ালী উল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী ও বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়