শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৪:১৫ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জাতীয় নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা দুরভিসন্ধিমূলক: প্রিন্স

মনিরুল ইসলাম : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জাতীয় নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা  দুরভিসন্ধিমূলক। রাজনৈতিক ফয়দা লাভের জন্য বিভিন্ন অযুহাতে নির্বাচন প্রলম্বিত করলে সঙ্কট আরও ঘনিভূত হবে, ছাত্র-গণ অভ্যূত্থানের আকাঙ্খা-চেতনা ষড়যন্ত্রের চোরাবালিতে ডুবে যেতে পারে।

তিনি আজ  মঙ্গলবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যৌথ সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, কঠিন ও জটিল পরিস্থিতি থেকে দেশ ও জনগণকে উদ্ধারে এবং  বিরাজমান সঙ্কট দূর ও রাষ্ট্র মেরামত করতে অতি দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নাই। 

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ৩ মাস নয়, আমরা  যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছি।কিন্তু ৫ মাস পেড়িয়ে গেলেও সংস্কার ও নির্বাচনী কার্যক্রম জন প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। উপরন্তু জনসমস্যা নিরসন না হওয়ায় জনদূর্ভোগ বেড়েছে, একই সাথে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির দোসরদের ষড়যন্ত্রও বেড়েছে।দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অভিপ্রায়ে। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুলাই,আগস্টের মধ্যে নির্বাচন দাবীর প্রেক্ষিতে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমালোচনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন ,বিএনপি মহাসচিব জনগণের পালস জেনে যথার্থই  জুলাইয়ে নির্বাচনের দাবি তুলেছেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, নির্বাচন চাওয়া মানেই শুধুই ক্ষমতার স্বপ্ন দেখা নয়।রাজনৈতিক দলতো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করবেই। এটা দোসের কিছু নয়। আর যারা বিভিন্ন অযুহাতে নির্বাচন প্রলম্বিত করে দেশকে জনপ্রতিনিধিহীন রাখতে চান ,তারা নির্বাচন ছাড়াই ক্ষমতাবান হতে চান। অতি দ্রুত নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে জুলাইয়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশ ও জাতিকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে চায়, নির্বাচিতের শাসনের মাধ্যমে দেশের মালিকানা  জনগণের কাছে ফিরিয়ে দিতে চায়, ভঙ্গুর রাষ্ট্র কাঠামো মেরামত করে সাম্য,মানবিক ও ন্যায় ভিত্তিক বৈষম্য বিহীন রাষ্ট্র গড়তে চায়।

  • সর্বশেষ