শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪০ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কর্মসূচিতে ছাত্রলীগের অনুপ্রবেশ, ছাত্রদল নেতাদের শোকজ

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদলের কর্মসূচিতে ছাত্রলীগের অনুপ্রবেশের ঘটনায় উপজেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জানা যায়, তারাকান্দা বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে বুধবার ছাত্রদলের লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের অনুপ্রবেশ ঘটে। পরে মিছিলের সময় ছাত্রলীগের কর্মীরা তাদের দলীয় স্লোগান দেয়। কর্মসূচি থেকে জেলা ও কেন্দ্রীয় নেতারা ফেরার পথে বিশৃঙ্খলার সৃষ্টি করে। এ ঘটনায় রায়হান নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে জেলা (উ.) ছাত্রদলের দপ্তর সম্পাদক আল আদিন সরকার লিমন সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন ও সদস্য সচিব সাদ্দাম হোসেনকে একদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। এতে জেলা (উ.) ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ও সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদের কাছে সশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়।

এ ব্যাপারে জেলা (উ.) ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ জানান, আমাদের লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন কর্মসূচি চলাকালে জয় বাংলা স্লোগান দেওয়ায় রায়হান নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। তারাকান্দা থানার ওসি টিপু সুলতান বলেন, নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা হওয়ায় রায়হানকে ছেড়ে দেওয়া হয়েছে।

সুত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়