শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালাহউদ্দিন আহমেদ ও খায়রুল কবির খোকনকে শোকজ করল বিএনপি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। আজ সোমবার বিএনপির দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএনপির সূত্র বলছে, এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার কারণে সালাউদ্দিন আহমেদকে এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের সঙ্গে বৈঠক করায় খোকনের কাছে ব্যাখ্যা চেয়ে এই চিঠি পাঠিয়েছে বিএনপি।

বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ায় বিতর্কের মুখে দুঃখপ্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দুঃখপ্রকাশ করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যে সংবাদ প্রকাশিত হয়েছে, তাতে করে জনমনে বিভ্রান্ত সৃষ্টি হওয়া স্বাভাবিক। আমি যদি জানতাম তাহলে সাবধানতা অবলম্বন করতাম। তারপরও আমার এ অসাবধানতা ও ইচ্ছাকৃত ভুলের জন্য যদি দেশবাসীর মনে আমি কোনো কষ্ট দিয়ে থাকি, অনুভূতিতে আঘাত দিয়ে থাকি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়