শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ০৩:০৭ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতা আমিনুলের হোটেল লুটের অভিযোগ

রুমিন ফারহানার বাসার গেইটে হামলা, গালিগালাজ

সাদেক আলী: [২.১] বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা শনিবার রাত পৌনে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে তার অভিযোগ জানান। 

[২.২] তিনি বলেন, একদল ছেলে লাঠি হাতে আমার বাসার সামনে এসে বিশ্রী গালি দিয়ে ভাঙচুর করে গেলো। রুমিন, রুমিন বলে ডেকে তারা নিচে নামতে বলে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এসময় ওই ছেলেরা বাসার গেট ভাঙচুর করে। 

[২.৩] রুমিন ফারহানা জানান, তিনি তার মাকে নিয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় থাকেন। 

[৩] ধানমন্ডিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হকের অভিযোগ, শনিবার রাতে তার বাসায় গিয়ে গালিগালাজ করেছে একদল দুর্বৃত্ত। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু লোক তার খোঁজ করে। তবে তিনি ধানমন্ডির ওই বাসায় তখন ছিলেন না।  

[৪.১] মিরপুর-১ এ ঢাকা মহানগর উত্তর বিনপির সদস্য সচিব, কারাবন্দী আমিনুল হকের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ‘নিউ ক্যাফে ধানসিঁড়ি’ রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। 

[৪.২] আমিনুলের বড় ভাই বলেন, রাত ১২ টার সময় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা এ তাণ্ডব চালায়। পুরো হোটেলের সব ভাঙচুর করা হয়েছে। স্টাফদের মারধর এবং ক্যাশ লুটপাট করা হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়