শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৫:০৬ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থী হত্যার বিচার করে তারপর আলোচনা করতে হবে: আব্দুল আউয়াল মিন্টু

রিয়াদ হাসান: [২] বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, এখন আলোচনার কী আছে, এতগুলো প্রাণ গেলো যাদের কারণে তাদের বিচার করেন। যারা গুলি করে শিক্ষার্থীদের হত্যা করলো তাদের বিচার করে তারপর আলোচনা করতে হবে।

[৩] বৃহস্পতিবার দুপুরে কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

[৪] আব্দুল আউয়াল মিন্টু বলেন, কোটা সংস্কারের দাবিটি ছিল সাধারণ। এ বিষয়কে সমাধান না করে অনেক দূরে নিয়ে গেছে সরকার। আলোচনার প্রস্তাব এখন সরকারের জন্য অনেক দেরি হয়ে গেছে।

[৫] তিনি আরও বলেন, সৎ উদ্দেশ্যে সরকার শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব দেয়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রক্রিয়ার মতোই কোটা সংস্কারের দাবিকে বাতিলের পায়তারা করছে আদালতকে ব্যবহার করে। সরকারের পদত্যাগ করা উচিৎ।

[৬] বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, সরকার অস্তিত্ব সংকটে পড়ে গেছে তাই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আদালতের কথা বলে সরকার আবার ফাঁদ পেতেছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই সরকার এখন আলোচনায় বসার কথা বলছে।

[৭] আলোচনার কথা বলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আবারও অপকৌশল করছে সরকার দাবি করে তিনি বলেন, যারা নিহত হয়েছেন তারা লাশ নয়, মানুষের মুক্তির জন্য তারা শহীদ হয়েছেন। রক্তের ওপর দাঁড়িয়ে খুনিদের সঙ্গে আলোচনা করা শিক্ষার্থীদের ঠিক হবে না। এই মুহূর্তে সরকারের পদত্যাগই সবকিছুর সমাধান। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়