শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ১৯ জুন, ২০২৪, ০৩:৩৯ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২৪, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাওয়া ভবন ছিলো দুর্নীতির স্বর্গরাজ্য: হানিফ 

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া: [২] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, হাওয়া ভবন ছিলো দুর্নীতির স্বর্গরাজ্য, ক্ষমতায় থাকতে খালেদা জিয়া কালো টাকা সাদা করেছিলো। দুর্নীতি, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড করে বর্তমানে বিএনপি জনবিচ্ছিন্ন।

[৩] বুধবার ( ১৯ জুন) বেলা ১২টায় শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সনময় তিনি এ কথা বলেন।

[৪] এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার বিদেশিদের জন্য নয়, দেশের জন্য দেশের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে কাজ করছে। 

[৫] এসময় দুর্নীতি নিয়ে হানিফ বলেন, যে দলের শীর্ষ নেতারা দুর্নীতিতে অভিযুক্ত, তাদের মুখে দুর্নীতির কথা মানায় না। যে দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। কিন্তু বিএনপির সময়ে তারা এটা করেনি। 

[৬] এসময় হানিফ এমপি আরও বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক মর্যাদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকালে তা প্রমানীত। বিএনপির নতুন নেতাদের কাছে অতীতের মত সন্ত্রাস নাশকতামূলক কর্মকান্ড পরিহার করে দেশের উন্নয়নে গঠনমূলক কর্মকান্ড প্রত্যাশা করছে জাতি।

[৭] এসময় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার নব-নির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কোষাধ্যক্ষ ইমরান হাসান পাপ্পু, প্রচারক ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, কুষ্টিয়া প্রেসক্লাবের (কেপিসি) সিনিয়র সহ-সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, নির্বাহী সদস্য ফয়সাল চৌধুরীসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়