শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৫ জুন, ২০২৪, ০৫:৩৩ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৪, ০৫:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিন্সকে বিএনপির যুগ্ম মহাসচিব মনোনীত করায় অভিনন্দন জানালো নেতা-কর্মীরা 

মনিরুল ইসলাম: [২] সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে বিএনপির যুগ্ম মহাসচিব মনোনীত করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা এবং সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে অভিনন্দন জানিয়েছে হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

[৩] শনিবার সকালে গণ মাধ্যমে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত করার খবর শুনে হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে সমবেত হন। এসময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স সেখানে উপস্থিত হলে তারা ফুল দিয়ে তাকে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

[৪]  এসময় এমরান সালেহ প্রিন্স বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেতাকর্মী, সমর্থকদের প্রতি ধন্যবাদ জানান।

[৫]  তিনি বলেন, তার পদোন্নতি আন্দোলন-সংগ্রাম এবং দলীয় কর্মকাণ্ডে ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীদের আন্তরিকতা,সাফল্য ও অংশগ্রহণের স্বীকৃতি। 

[৬] তিনি বলেন,  বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তার ওপর যে আস্থা রেখেছেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও তার প্রতিদান দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। এসময় গণতন্ত্র ও বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন সফল করতে তিনি অঙ্গীকার পূনঃব্যক্ত করে করেন এবং  সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।  

[৭] এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, জেলা যুবদলের সহ সভাপতি আবুল আজিজ খান, তারিকুল ইসলাম চঞ্চল,  বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির, সদস্য সোহেল আল আজাদ,জাকির হোসেন,মির্জা শাওন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অন্তর আকন্দ, মির্জা তায়েব, পৌর ছাত্র দলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবির হোসেন অন্তর প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ