শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৯ মে, ২০২৪, ০৮:৫৩ রাত
আপডেট : ২৯ মে, ২০২৪, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে: নূরুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম: [২] বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মু. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ভোটারবিহীন সরকার জনগণের সামনে উন্নয়নের তকমা দেখালেও মূলত হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। 

[৩] তিনি বলেন, এই সরকার দেশের মানুষের  বাকস্বাধীনতা, ভোটের অধিকার, খাদ্য, বস্ত্র ও চিকিৎসাসহ সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। ফলে আজকে দেশের জনগণের জানমালের নিরাপত্তা নেই, এমনকি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। এ অবস্থায় দেশ চলতে পারে না। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছি। অধিকার আদায় না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

[৪] বুধবার চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আয়োজিত বইপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারী ও জেলা সেক্রেটারি আবুবকর সিদ্দিক

[৫] নূরুল ইসলাম বুলবুল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। জ্ঞান অর্জনের সাথে সাথে আমাদেরকে সমাজের মানুষের কল্যাণেও ভুমিকা পালন করতে হবে। সৎ ও দক্ষ নেতৃত্ব ছাড়া সুখী-সমৃদ্ধ ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এজন্য সর্বদা জনগণের পাশে থেকে তাদের তাদের সুখ-দুঃখের ভাগিদার হতে হবে। কুরআনের জ্ঞান চর্চা করে নিজেদের মান উন্নয়ন করতে জামায়াতের কর্মী সমর্থক সকলকে প্রচেষ্টা চালাতে হবে। সম্পাদনা: এল আর বাদল

এআই/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়