শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৪, ০৫:৩৬ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৪, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার তলে তলে দেশবিরোধী কাজ করছে অভিযোগ রিজভীর

রিয়াদ হাসান: [২] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ তাদের বক্তব্যে বলেছেন, অনেক কিছু তলে তলে ঘটে। তলে তলে উনারা (সরকার) দেশ ও জনগণ বিরোধী কাজ করেই যাচ্ছেন। একের পর এক কাজ তারা করেই যাচ্ছেন।

[৩] রোববার (২১ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সদ্য কারামুক্ত দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব মুক্তি পাওয়ার পর দেখা করতে এলে তিনি এসব কথা বলেন।

[৪] হাবিবুর রহমান হাবিবের সাজা প্রসঙ্গে রিজভী বলেন, এই সরকারের আজ্ঞাবাহী আদালত হাবিবুর রহমান হাবিবকে নতজানু হতে বলেছিলেন। কিন্তু তিনি (হাবিব) যা বলেছেন, তা সত্য ও বিশ্বাস করে বলেছেন। সেই বলাটাই ছিলো, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে তার পক্ষে হাবিবুর রহমান হাবিবের দৃঢ় অবস্থান। তিনি শাস্তি ও নির্যাতন বরণ করে নিয়েছেন। তবুও তিনি যা বলেছেন, সেখান থেকে ন্যূনতম বিচ্যুত হননি। আজকে রাজনীতির যে নৈতিকতার ঘাটতি, কথার সঙ্গে কাজের যে ঘাটতি- সেখান থেকে উজ্জ্বল দৃষ্টান্ত হাবিবুর রহমান হাবিব তৈরি করেছেন।

[৫] বিএনপির এই নেতা আরও বলেন, আজকে যিনি মুক্তি পেয়েছেন, এরশাদ (হুসেইন মুহাম্মদ এরশাদ) বিরোধী আন্দোলনের এক কিংবদন্তিতুল্য ছাত্র নেতা। যিনি তৎকালীন যে সংগঠনে ছিলেন, সেই সংগঠনে তাকে সর্বোচ্চ পর্যায় থেকে অনুরোধ করেছিলেন আন্দোলন থেকে বিশ্বাসঘাতকতা করার জন্য। সেদিন তিনি নীতি ও নৈতিকতার যে বলিষ্ঠতা দেখিয়েছেন, আর নৈতিকতার যে আদর্শ স্থাপন করেছিলেন-সেখান থেকে তিনি বিচ্যুত হননি। সেদিন যদি ন্যুনতম সেই ব্যক্তি কথায় তিনি যদি সরে যেতেন তাহলে এরশাদের পতন সম্ভব হত না।

[৬] এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনসহ পাবনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: কামরুজ্জামান

আরএইচ/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়