শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৯:১৯ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০৯:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতির নেতৃত্বের সঙ্কট পূরণে রাবির সাবেক ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: রফিকুল ইসলাম খান

আমিনুল ইসলাম: [২] রাজশাহী ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ফোরামের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। 

[৩] রাজশাহী ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ফোরামের সভাপতি এডভোকেট মতিউর রহমান আকন্দের সভাপতিত্বে এবং এক্স স্টুডেন্ট ফোরামের সেক্রেটারী মু. দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম উমার আলী, জাতীয় সংসদের সাবেক সদস্য অধ্যাপক লতিফুর রহমান, বিশিষ্ট সমাজসেবক এমাজ উদ্দিন মন্ডল, বিশিষ্ট মানবাধিকার কর্মী এডভোকেট ড. হেলাল উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ড. শফিকুল ইসলাম মাসুদ, রাজশাহী ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ফোরামের ছাত্র উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ড. মোবারক হোসাইন, আশরাফুল আলম ইমন, হাফেজ গোলাম রাব্বানী, হাফেজ নুরুজ্জামান, হাবিবুর রহমান, আজিজুর রহমান আযাদ, আব্দুর রহিম, আশরাফুল ইসলাম ফারুক, নুর মোহাম্মদ মন্ডল, বর্তমান ছাত্রনেতা আহমেদ আব্দুল্লাহ, রোহান কবির সহ বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান ছাত্র নেতৃবৃন্দ। সম্পাদনা: এল আর বাদল

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়