শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০১:৪৭ রাত
আপডেট : ১০ জুন, ২০২৩, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুত্র সন্তানের বাবা হলেন ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন

পুত্র সন্তানের বাবা হলেন ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন

আখিরুজ্জামান সোহান: পুত্র সন্তানের বাবা হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। বর্তমানে সন্তান ও মা দু’জনেই সুস্থ রয়েছেন। সময় অনলাইন

শুক্রবার (৯ জুন) সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয় তার প্রথম পুত্র সন্তান।
 
বিষয়টি নিশ্চিত করে রেজওয়ানুল হক চৌধুরী জানান, বর্তমানে সন্তান ও মা দু’জনেই সুস্থ রয়েছেন। তারা হাসপাতালে অবস্থান করছেন। এ সময় তিনি সবার কাছে তার নবজাতক সন্তানের জন্য দোয়া চান।

মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে শোভন বলেন, ‘নতুন অতিথি যেন মানুষের উপকার করে এবং উপকারের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে পারে সেই প্রত্যাশা করি। আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন।’
 
এদিকে এই সংবাদে শোভনের গ্রামের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে তার পরিবারসহ স্থানীয় নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করে মিষ্টিমুখ করেন।

প্রথম দাদা হওয়ার অনুভূতি ব্যক্ত করে শোভনের বাবা ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুনবী চৌধুরী খোকন বলেন, আমাদের পরিবারে নতুন অতিথি আসায় আমরা সবাই খুশি। আপনারা তার জন্য দোয়া করবেন।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়