শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে হাসনাতের ফেসবুক পোস্ট, দিলেন ৪ প্রস্তাব ◈ সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ ◈ কম দামে বেশি রফতানির মডেলে ঝুঁকি, ইউরোপে বাজার হারানোর শঙ্কা বাংলাদেশের ◈ উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালের ছাদে অসংখ্য পানি লিকেজ, নির্মাণমান নিয়ে প্রশ্ন (ভিডিও) ◈ দেশের ৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে ◈ ১৯ আগস্টের মধ্যে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে বাড়বে ৩৪০ মিলিয়ন ঘনফুট ◈ বাংলা‌দেশ দলের পারফর‌মেন্স ইস‌্যু‌তে রি‌কি পন্টিংয়ের কাঠগড়ায় প‌্যাট কামিন্স ও নির্বাচকরা ◈ শিক্ষকসংকট কাটাতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে পুল গড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ শরীরে পুরুষ হরমোনের আধিক্য, দুই বাংলাদেশি অ্যাথলেট স্থায়ীভাবে নিষিদ্ধ ◈ ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২২, ০১:৪৫ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২২, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে ফেসবুক ভেরিফায়েড করবেন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: খুব সহজেই যদি ফেসবুকে আপনার নামের পাশে নীল বৃত্তাকারে সাদা টিক চিহ্ন দেখা যায় তাহলে কেমন হয়? একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে আপনার নামের পাশে ‘ব্লু-ব্যাজ’ তো থাকতেই পারে।

ফেসবুক বলছে, প্রোফাইল বা পেইজের পোস্ট ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্য করতে সাহায্য করবে ব্লু-ব্যাজ। সাংবাদিক, রাজনীতিবিদ, তারকা হিসেবে সহজেই ফেসবুক প্রোফাইল ভেরিফায়েড করা যায়। এছাড়া নির্ধারিত ক্যাটাগরির ফেসবুক পেইজও ভেরিফায়েড করা সম্ভব।

নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রোফাইল বা পেজ ভেরিফাই করলেই ব্লু-ব্যাজ পাওয়া যায়। প্রোফাইল বা পেইজের সত্যতা নিশ্চিতকরণ ও গ্রহণযোগ্যতা বাড়াতে ফেসবুক দীর্ঘদিন ধরে এমন সুবিধা দিচ্ছে।

আজ আপনাকে জানাবো ফেসবুক প্রোফাইল ও পেইজ ভেরিফায়েড করবেন যেভাবে-

১. প্রথমে এই ঠিকানায় প্রবেশ করুন।

২. এরপর পেইজ বা প্রোফাইল নির্বাচন করুন।

৩. ডকুমেন্ট (ড্রাইভিং লাইসেন্স/এনআইডি/পাসপোর্ট) সংযুক্ত করুন।

dhakapost

৪. ক্যাটাগরি নির্বাচন করুন।

৫. দেশ নির্বাচন করুন।

৬. কেন ভেরিফাই করতে চান, কারা আপনাকে ফলো করে, কেন ফলো করে এ বিষয়গুলো ব্যাখ্যা করবেন।

৭. আপনার নিজের/প্রতিষ্ঠানের যদি ভিন্ন কোনো নাম থাকে (এক/একাধিক) লিখুন। অথবা ভিন্ন ভাষায় একই নাম যেভাবে লিখেন তা লিখুন। প্রয়োজনে নামের বিষয়েও ব্যাখ্যা দিতে পারেন।

৮. ৫টি লিংক দিতে হবে। তার মধ্যে ব্যক্তি/প্রতিষ্ঠানকে নিয়ে লেখা ৩-৪টি সংবাদের লিংক দিন। ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির স্ব নামে প্রকাশিত সংবাদের লিংকও দেওয়া যাবে। এছাড়া ভিন্ন সোশ্যাল মিডিয়ার ১-২টি লিংক দিতে হবে।

৯. এবার Send বাটনে ক্লিক করে সাবমিট করুন।

সব তথ্য দিয়ে সাবমিট করার কিছু সময়ের মধ্যেই ফেসবুক আপনার আবেদনের অবস্থা জানাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়