শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ১০:৩৯ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে বিদেশি রোগীর সংখ্যায় শীর্ষে বাংলাদেশ: বছরে বেড়েছে ৪৮ শতাংশ

ইমন হোসেন: [২] ভারতে প্রতিবছরই চিকিৎসার জন্য বিপুলসংখ্যক বিদেশি রোগীর যাতায়াত রয়েছে। দেশটির পর্যটন মন্ত্রণালয় বলছে, বিদেশি রোগীদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশীরা। ২০২২ সালের চিকিৎসা ভিসায় মোট ৩ লাখ ৪ হাজার ৬৭ জন বাংলাদেশী ভারত গেছেন। ২০২৩ সালে গেছেন ৪ লাখ ৪৯ হাজার ৫৭০ জন চিকিৎসা-পর্যটক ভারতে গিয়েছেন। (বিজনেস স্ট্যান্ডার্ড ০৩-০৭-২০২৪)

[৩] ভারতের সরকারি তথ্য অনুযায়ী, ভারতে ২০২৩-২৪ সালে শ্রীলঙ্কানরা মাত্র ১ হাজার ৪৩২টি মেডিকেল ভিসা নিয়েছে, যা আগের বছরের তুলনায় ১১.৭ শতাংশ হ্রাস পেয়েছে। মিয়ানমারের নাগরিকরা ৩ হাজার ১৯টি মেডিকেল ভিসা পেয়েছে, যা আগের বছরের তুলনায় ৪ শতাংশ বেশি। পাকিস্তানীরা ২০২৩-২৪ সালে মাত্র ৭৬টি মেডিকেল ভিসা পেয়েছে, যেখানে আগের বছর পেয়েছিলো ১০৬টি।  (মানব কন্ঠ ০৪-০৭-২০২৪)

[৪] চিকিৎসার উদ্দেশ্যে ভারতে বাংলাদেশী পর্যটকের সংখ্যা বাড়ার কারণে দুই দেশের মধ্যকার বিমান চলাচলও বৃদ্ধি পেয়েছে। এভিয়েশন সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা সিরিয়ামের তথ্য অনুযায়ী, সামগ্রিকভাবে ভারত ও বাংলাদেশ দুই দেশের মধ্যে সপ্তাহে ১১৩টি বিমান চলাচল করে। গত অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে বিমান চলাচলের হার ১০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। (একাত্তর টিভি)

[৫] কলকাতা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের ইউনিট প্রধান সোমব্রত রায় জানান, ভারতে বাংলাদেশ থেকে আসা রোগীর সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায়  বেড়েছে। এই বৃদ্ধির হার ১০ শতাংশ। ( আরটিভি)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

ইএইচ/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়