শিরোনাম
◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়, কৌশলগত অংশীদারিত্বে জোর ◈ আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ◈ খামেনি হত্যার পর ইরানের প্রেসিডেন্ট পেজেকশিয়ানের কার্যালয়ে ইসরাইলের হামলা ◈ লন্ডনে কমনওয়েলথ বৈঠক: বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদার করতে সাক্ষাতের সম্ভাবনা ◈ ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট ◈ মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় ভার‌তে আটকা পড়‌লো জিম্বাবুয়ে ও ও‌য়েস্ট ইন্ডিজ ‌ক্রিকেট দল ◈ দেশে কতদিনের জ্বালানি মজুত রয়েছে, জানালেন বিপিসি চেয়ারম্যান ◈ মব কালচার বন্ধে কঠোর হুঁশিয়ারি, থানায় হাসিমুখে সেবা দেওয়ার নির্দেশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন সিটির নবনিযুক্ত প্রশাসক ◈ পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৪, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোর্বসের থার্টি আন্ডার থার্টি এশিয়া তালিকায় ৯ বাংলাদেশি

ইমরুল শাহেদ: [২] ফোর্বস ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’-এর নবম সংস্করণ ঘোষণা করা হয়েছে। এতে স্থান পেয়েছে ৩০ বছরের কম বয়সী ৩০০ জন উদ্যোক্তা, নেতা ও উদ্ভাবকদের নাম। তারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে পরিবর্তন ও উদ্ভাবনি কাজ চালিয়ে যাচ্ছেন। এসব ব্যক্তি চিত্রকলা, প্রযুক্তি, মিডিয়া, ফিন্যাস এবং আরো অনেক ক্ষেত্রে প্রতিনিধিত্ব করছেন। 

[৩] এই তালিকায় স্থান পাওয়া ৯ বাংলাদেশি হলেন, আনুশা আলমগীর, মেহেদী সরণ, রেদওয়ান আহমেদ, সুলতান মনি ও মুমতাহিনা আনিকা, ফাহাদ আহমেদ এবং এমডি শহিদুল ইসলাম, আব্দুল গাফ্ফার সাদি ও এমডি তুষার।

[৪] আনুশা আলমগীর আর্ট ক্যাটাগরিতে স্থান পেয়েছেন।

[৪.১] হ্যালোটাস্কের সহ-প্রতিষ্ঠাতা মেহেদী সরণ স্থান পেয়েছেন কনস্যুমার টেকনোলজি ক্যাটেগরিতে।

[৪.৩] পুরস্কার বিজয়ী ফ্রিল্যান্স সাংবাদিক রেদওয়ান আহমেদের নাম স্থান পেয়েছে মিডিয়া, মার্কেটিং এবং বিজ্ঞাপন বিভাগে।

[৪.৪] দ্রুতলোন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এমডি শহিদুল ইসলাম, আব্দুল গাফ্ফার সাদি এবং এমডি তুষার স্থান পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল বিভাগে।

[৪.৫] ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে স্বীকৃত হয়েছেন জাতিকের সহ-প্রতিষ্ঠাতা সুলতান মনি এবং মুমতাহিনা আনিকা।

[৪.৬] উইন্ড.এ্যাপ-এর সহ-প্রতিষ্ঠাতা ফাহাদ আহমেদ ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে সম্মানিত হয়েছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

আইএস/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়