শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৩, ০৩:১৭ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৩, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্ণিমাকে ধন্যবাদ দিলেন রুবেল

আশিক নূরী : ঢালিউড সুপারস্টার রুবেল বলেন, কয়েকদিন আগে আমার সঙ্গে পূর্ণিমার ফোনে কথা হয়েছিলো। আমিই পূর্ণিমাকে ফোন দিয়েছিলাম। ফোন দেওয়ার পর, ও আমাকে সালাম দিলো। আমি বললাম, ধন্যবাদ পূর্ণিমা। বাংলাদেশের তুমিই একমাত্র নায়িকা যে বলেছিলো, রুবেল কী! তাছাড়া আজ পর্যন্ত বাংলাদেশের কোনো আর্টিস্টের মুখে রুবেল কী, সেটা কোনোদিন শুনিনি। পূর্ণিমাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনা দৃষ্টিতে স্টার কে কে? সেখানে আমার নামটি বলেছিলো। 

আমার নেশা হচ্ছে কারাতে। ৩৬২ দিন আমি প্র্যাক্টিস করি। আর এই ৩৬২ দিনে নামাজ, কোরআন পড়া ও এ ঘণ্টা প্র্যাক্টিসÑ এই তিনটা জিনিস আমার মাস্ট। ফোন আমার একটা বাজে অভ্যাসের মধ্যে পড়ে। আমার অন্য কোনো বাজে অভ্যাস নেই। আমি আমার জীবনেও মত, গাঁজা, বিয়ার, শিশা এবং কেউ বলতে পারবে না যে, রুবেলকে সিগারেট খাইতে দেখেছি। কিন্তু একটা বাজে অভ্যাস আছে, সেটা হলো আমি সাতটা মোবাইল ব্যবহার করি। আমার কাছে মনে হয়, সাতটা ফোন হাতে নিলে রুবেলের হাত রুবেলের হাত মনে হয়। অনেকসময় দেখা যায় হয়তো দুটো ফোন খুলেছি, চারটা ফোন খুলতেই খেয়াল নেই। ফোনের ব্যপারে আসলে টোটালি একটি বাজে অভ্যাস। এটার পেছনে প্রেম-টেম করার কোনো বিষয় নেই। কোনো হিরোইনের সঙ্গে কথা বলার কোনো কিছু নেই। আমি একটি কথা প্রাউডলি বলতে পারি, বাংলাদেশের কোনো আর্টিস্টেকেই সবসময় ফোনে পাওয়া যায় না, একমাত্র আমাকে পাওয়া যায়। ডেইলি স্টারে আমি একটি ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে আমি আমার গ্রামীণ ও রবি নম্বরটি বলে দিয়েছিলাম! সারাবিশ্ব থেকে সেই নম্বরটি জানে। আমার মনে হয়, বাংলাদেশে কেউ সাহস করবে না, তার নিজের পার্সোনাল নাম্বার দিয়ে দিতে। আমি দিয়েদিয়ে ছিলাম। সূত্র : দেশ টিভির ভিডিও কনটেন্ট থেকে শ্রুতিলিখন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়