শিরোনাম
◈ বোমা নয়, মানুষকে অর্থায়ন করুন: ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৩:২৩ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাতে কি আগের অর্জিত সব গৌরব ধুলোয় মিশে যায়?

গৌতম চক্রবর্তী:

গৌতম চক্রবর্তী: গত ১১টা ম্যাচে ১০টা জিত। দুনিয়ার প্রতিটি দলকে রীতিমতো নাকানি-চোবানি খাইয়ে জিতেছে আমাদের টিম। হ্যাঁ, ফাইনালে পারেনি। হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে। যে অস্ট্রেলিয়াকে লিগ ম্যাচে আরাম করে হারিয়েছে। শুধু ফাইনালটা হেরে গেলো। তাতে কি আগের অর্জিত সব গৌরব ধুলোয় মিশে যায়? এই দলটাই তো আমাদের স্বপ্ন দেখিয়েছে নিজেদের পারফর্মেন্স দিয়ে। এই দলটাই তো ভেঙে গুঁড়িয়ে জিতেছে প্রতিটি খেলা, ফাইনালের আগে পর্যন্ত। এই দলটাই তো কাঁপন ধরিয়ে দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বকে। একটা ম্যাচ দিয়ে কোনো টিমের হিসাব হয় না, হওয়া উচিত নয়। 

ফাইনালে হেরেছে বলে খেলোয়াড়দের গালি প্রাপ্য হয় না। বরং এই অবধি আসার জন্য ধন্যবাদ প্রাপ্য হয়। আমাদের অসাধারণ খেলা উপহার দেবার জন্য ভালবাসা প্রাপ্য হয়। প্লেয়ারদের পাশে থাকুন। এরাই আগামীতে অনেক অনেক সম্মান এনে দেবে দেশ তথা আমাদের। অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর অভিনন্দন, এতোদূর পর্যন্ত পৌঁছানোর জন্য। আগামীতে এই আক্ষেপও মিটবে, এদেরই উত্তরসূরিদের হাত ধরে। লাভ ইউ বয়েজ। বিদ্র : আমি মরশুমি ক্রিকেট প্রেমী নই। ক্রিকেট খেলাটা অন্তর থেকেই ভালোবাসি। আমাদের সব প্লেয়ার নিজের ১০০ শতাংশ দিয়েছে গোটা টুর্নামেন্টে, দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে আমাদের। এটা জানি বুঝি বিশ্বাস করি। বেকার প্লেয়ারদের খিস্তিয়ে নিজেকে ছোট করবেন না। একটা অঘটনে আমাদের টিম খারাপ হয়ে যায় না। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়