শিরোনাম
◈ গঙ্গা পানিচুক্তি: বিলম্ব না করে বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরুর সুপারিশ ভারতের সংসদীয় কমিটির ◈ ক্যানসার ভ্যাকসিনে সফলতার দাবি রাশিয়ার, প্রথম রোগীর শরীরে কার্যকর প্রতিরোধ ◈ ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: সংসদীয় কমিটিকে ভারত সরকার ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও নতুন দাবি, ছাত্র আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ ◈ টুথপেস্ট কেনার সময় যেসব বিষয় যাচাই করার পরামর্শ দিল বিএসটিআই ◈ নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষ-উত্তেজনা, কারফিউ জারি: শান্তি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ◈ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নতুন দায়িত্বে ◈ রাষ্ট্রপতি ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত: শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ◈ জা‌তিসং‌ঘের মহাস‌চিব‌কে ইরা‌নের পররাস্ট্র মন্ত্রণাল‌য়ের প্রশ্ন: আপনি কেন প্রধান দুই অপরাধীর নাম এড়িয়ে যান? ◈ আরব আ‌মিরা‌তের কারাগা‌রে ব‌ন্দি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০২:১৭ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কী দিয়ে ইফতার করতেন, ধারণা আছে কি আপনার?

অমি রহমান পিয়াল

অমি রহমান পিয়াল: আমাদের মহানবী কি দিয়া ইফতার করতেন ধারণা আছে? তিনি কি পিয়াজু, আলুর চপ, বেগুনী আর ছোলাভাজা মুড়ি দিয়া মাখায়া খাইছেন কখনো? জিলাপি? হালিম? সিম্পল একটা রুটি, কয়েকটা খেজুর দিয়া উনি রোজা ভাঙ্গতেন। এটা এই কারণে যে এসবই ছিলো তার জন্য সহজলভ্য এবং সুলভ খাবার। রোজা আসলে আরবের কেউ খেজুরের দাম, গম কিংবা যবের দাম বাড়ায়া দিতো না। ইনফ্যাক্ট বাংলাদেশ ছাড়া আর কোথাও এই সিস্টেম নাই। আমি যেই ক্যান্টনে থাকি সেইখানে মুসলিম হোটেলগুলায় ইফতার ফ্রি। মুরগির রোস্ট, গরু ভুনা ইত্যাদিসহ বিশাল আয়োজন। মাগ না। খাইতে আপনার মুসলমানও হইতে হবে না, রোজাও রাখতে হবে না। গোটা রমজান মাস মুসলমান দোকানগুলায় কমদামে জিনিস বিক্রি করে। ঈদের তিনদিন আগে থেকে মাংসের দাম ৫০ পারসেন্ট কম রাখে। এইটারেই তারা মুসলমানদের জন্য সেবা বইলা মনে করে। সারাবছর তারা ব্যবসা করে, এই একটা মাস ছাড় দেয়।

আর আমাদের ৯৭ পারসেন্ট মুসলমানের দেশে পুরাই উল্টা। রোজাদারের কষ্টে মারার জন্য এইটাই তারা উত্তম মাস বিবেচনা করে। কী করবো, মাদ্রাসার হুজুররাই তো শিখাইছেন, মুসলমানের... মারার থেকে সওয়াবের কাম কিছু নাই। তো পিয়াজ, আলু, বেগুন, ছোলা, খেজুর নরমালের চেয়ে ডাবল ট্রিপল দাম। মাংস ধরা ছোয়ার বাইরে। সারাবছরের কামাই এই এক মাসেই। অথচ রমজানে এইসব খাওয়া কি আসলেই জরুরি? রোজা মানে দৈহিক ও মানসিক সংযম। এর মধ্যে আহার ও পান অন্যতম। আল্লাহ খুব সিম্পল একটা নিয়ম করে দিছেন। তোমরা সকালের ব্রেকফাস্টটা ফজরের আগে খেয়ে ফেলবা, দুপুরের খাবারটা খাবা সন্ধ্যায়। এই তো। কঠিন কিছু? এখন আপনে দুপুরে কি পিয়াজু বেগুনী ছোলাবুট আর মুড়িমাখা খান? জিলাপী খান? হালিম খান? তাইলে? আপনি তাই খাবেন যেটা আপনার নিত্যকার আহার। সবসময় যা খান তা। 

এসব বাদ দেন। নরমাল থাকেন। আপনে এতদিন পি মারা খাইছেন, এইবার উল্টা দেন। চড়া দামে কিনবেন না এইসব। খাবেন না। বয়কট করেন। বেচতে না পাইরা দেখবেন অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হবে এসব মহাজন। আপনার ইমোশনকে জিম্মি কইরা ফায়দা লুটাদের কষ্ট দেওয়ার এটাই সর্বোত্তম পন্থা। আমি খালি ভাবি একটা জিনিস। আপনারা অনেক কন দাড়ি রাখা সুন্নত। বেশি কইরা বিয়া করা সুন্নত। কিন্তু ইফতারির বেলায় আপনারা কেন বারের মেনু পছন্দ করেন। এইসব ভাজাপোড়া তো মানুষ হুইস্কি আর ভদকার লগে খায়। আপনারা সারাদিন ধর্ম কইরা মাতালের খাবার কেন খান? আস্তাগফিরুল্লাহ। মুনাফিক হইয়েন না...। লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়