শিরোনাম
◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ১২:৫০ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ১২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহিয়া মাহির অপরাধটা কী?

শওগাত আলী সাগর

শওগাত আলী সাগর: নায়িকাকে মাহিকে গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ যেভাবে সক্রিয় হয়ে উঠলো, আরাভ খানের ঘটনায় যে সাবেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কথা বলা হচ্ছে, তাকে খুঁজে বের করার ব্যাপারে পুলিশের সেই উৎসাহ এবং কর্তব্যনিষ্ঠাটা কোথায়। এটিই তো বরং পুলিশের বড় কাজ হওয়ার কথা। মাহির অপরাধ কী? পুলিশের একজন কর্মকর্তার বিরুদ্ধে তিনি দুর্নীতির অভিযোগ তুলেছেন ফেসবুক লাইভে। সে কারণেই বিদেশফেরত মাহিকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে জেলে পাঠাতে হবে। দেশের আইন, বিচার কি এইরকমই। তিনি যে অভিযোগ তুললেন, কেন তুললেন, সেই অভিযোগের সত্যতা নিয়ে কোনো তদন্ত হবে না। 

বিমান বন্দর থেকে গ্রেপ্তার করে কয়েক ঘণ্টার জন্য মাহিকে জেলে পাঠিয়ে পুলিশ তার ক্ষমতা দেখিয়েছে। কিন্তু একজন নাগরিকের, একজন নারীর প্রতিকারের কি কোনো জায়গা নেই, রাষ্ট্র কি সেই ব্যবস্থা রাখবে না। মাহি যে অভিযোগ তুলেছেন, সেই পুলিশ কমিশনারের কর্মকাণ্ড নিয়ে কোনো তদন্ত হবে না। মাহিকে গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ ক্ষমতার অপব্যবহার করেছে কিনাÑতার অনুসন্ধান হবে না। একটি সভ্য দেশে, সভ্যশাসন ব্যবস্থায় তো এইসব চাইতে হয় না। লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়