শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ১২:৪৭ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ১২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাসদ নামের বিতর্ক : আরবি না ফার্সি?

মাসুদ রানা

মাসুদ রানা: জাসদ-বাসদ-করা প্রয়াত মুক্তিযোদ্ধা ম আ মুক্তাদিরের কাছে লণ্ডনে শুনেছিলাম, গণবাহিনী নামে আত্মগোপন-কালে সিলেটের ছাতকে গভীর রাতে অনুষ্ঠিত একটি পাঠচক্রে দীর্ঘ বিতর্ক হয় জাসদ শব্দের মূল আরবি না ফার্সি তা নিয়ে। একজন বললেন, এটি আরবি মূলের এবং এর উচ্চারণ হবে ‘জাআছদ’। অন্যজন ঘোরতর আপত্তি তুলে বললেন, মোটেও তা নয়। এটি ফার্সি মূলের, তাই এর উচ্চারণ হবে ‘জাছ্দ্’। এ-গল্পটি আমি মুক্তাদির ভাইয়ের কাছে শোনার আগে একজন বড়ো নেতার কাছেও শুনেছিলাম। 

তবে, সেটি তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতার গল্প ছিলো না। কিন্তু মুক্তাদির ভাইর গল্পটি ছিলো প্রত্যক্ষ অভিজ্ঞতার। বলাইবাহুল্য, জাসদ হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল যার নাম সম্পূর্ণ বাংলায়-জাতীয় সমাজতান্ত্রিক দল, সংক্ষেপে জাসদ। লণ্ডন, ইংল্যাণ্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়