শিরোনাম
◈ অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি, থাকছে বডি ওর্ন ক্যামেরা ও লাইভ নজরদারি ◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা 

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৫১ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুটির গোলামেরা কবে শৃঙ্খলমুক্ত হবে!

মোহন রায়হান

মোহন রায়হান: ‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেণিসংগ্রামের সুতীক্ষè হাতিয়ার’এই শ্লোগান দিয়ে ১৯৭২ সালে যাত্রা শুরু হয়েছিলো ‘আরণ্যক নাট্য গোষ্ঠীর’। ১ ফেব্রুয়ারি মামুনুর রশিদের আমন্ত্রণে বাল্যবন্ধু দীন বন্ধু দাশ এবং বন্ধু কেএম কামালসহ শিল্পকলা একাডেমিতে গিয়ছিলাম, লোকসঙ্গীত শুনতে এবং নাটক ‘নানকার পালা’ দেখতে। শ্রেণি সংগ্রামের নাটক নানকার পালায় ব্রিটিশ ভারতের ক্ষেতমজুরদের জীবন সংগ্রামের চিত্র, ফসলের হিস্যা, বেঁচে থাকার লড়াই, মানবাধিকারের দাবি তীব্র তীক্ষè হয়ে উঠেছে। নানকার মানে রুটির গোলাম। শেষ দৃশ্যে কোটি কোটি নানকারে আজ দেশ ভরে গেছে সংলাপটি প্রায় শত বছর আগের সেই অবস্থার এখনও কোনো পরিবর্তন হয়নি বরং বেড়েছে সেই সত্য প্রকট হয়ে ওঠেছে। নাটক শেষে স্কুল সহপাঠী, সহযোদ্ধা, নাট্যকার, নাট্য নির্দেশক ও অভিনেতা, বাল্যবন্ধু মান্নান হীরার ‘নাটক সমগ্র’ বিটিভির সাবেক ডিজি, নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা ও লেখক হারুন রশীদের ‘পাঁচটি নাটক’ অপু মেহেদী সম্পাদিত মামুনুর রশিদের সম্মাননা গ্রন্থ ‘দ্রোহে দাহে স্বপ্নে মামুনুর রশীদ’ এবং ‘আরণ্যকের নাট্য চর্চা সৃজনে সংগ্রামে নন্দনে’ বইগুলো কিনে নিয়ে গ্রীনরুমে গেলাম, মামুন ভাই আর হারুনের কাছে থেকে বিদায় নিতে। 
মামুন ভাই হাত ধরে গ্রীনরুমের জানালার কাছে টেনে নিয়ে গেলেন। নীচে দেখিয়ে বললেন, দেখ নীচের পুরো আঙিনাজুড়ে কয়েকশ কোটি টাকা ব্যয়ে ফুডকোর্ট বানানো হচ্ছে। শিল্পকলা একাডেমির পরিবেশ থাকবে? ভাঙ্গচূড়ের লোকজন তো এখন নাই। বললাম, মামুন ভাই এখনও ভাঙ্গচূড়ের লোক বাংলাদেশে আছে। শুধু সময়ের অপেক্ষা। কিন্তু আপনি যখন বাম রাজনীতির কলঙ্ককে প্রধান অতিথি করেন তখন ভাঙ্গচূড় আশা করেন কীভাবে? মামুন ভাই বললেন, ঠিকই বলেছ, নীতি আদর্শ আাজ ভুলুন্ঠিত। মামুন ভাই বললেন, ৩ তারিখ সকাল ১১টায় একটা সেমিনার আছে, তুমি আস। চেষ্টা করব মামুন ভাই। হারুন নাটক শেষ হলেই চলে গেছে। মামুন ভাইয়ের কাছে থেকে বিদায় নিয়ে বাইরে এলে কয়েকজন ভক্ত অনুরাগীর সঙ্গে দেখা। তাদের ফটোসেশানের আব্দার উপেক্ষা করতে পারলাম না। ফটোসেশান শেষে বেরিয়ে এলাম আমরা। ফিরতে ফিরতে ভাবছিলাম, রুটির গোলামেরা কবে শৃঙ্খলমুক্ত হবে? কবে দেশটা মেহনতী মানুষের হবে? লেখক: কবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়