শিরোনাম
◈ ক্রিস্টাল প্যালেসকে হারা‌লো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৩৫ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুতুলের ছবিকথা!

ইমরুল শাহেদ: এ কথা বলেছেন সম্প্রতি মুক্তি পাওয়া ‘সাঁতাও’ ছবির নায়িকা আইনূন পুতুল। এ ছবিটি নির্মাণ করেছেন খন্দকার সুমন। রংপুর অঞ্চলের সুরেলা জনগোষ্ঠীর জীবন-যাপন ও প্রকৃতি নিয়ে এই ছবিটি নির্মিত হয়েছে। ছবিটির একটি চরিত্রে অভিনয় করেছেন নাট্যতত্ত্ব বিষয়ে পড়াশোনা করা এই অভিনেত্রী। ছবিতেও তার নাম থাকে পুতুল। কী বার্তা বহন করে তার চরিত্রটি জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি তো অনেকগুলো চরিত্রের একটি। ছবিটির বার্তা সামগ্রিক। এককথায় সারল্য। ছবির চরিত্রগুলো সরল, গল্পটা সরল, ছবিটির কোথাও কোনো জটিলতা নেই।’ 
তিনি বলেন, ‘আমরা সবাই চেষ্টা করেছি আমাদের সাধ্য মত ভালো কাজ করতে। প্রত্যেকেই যে যার চরিত্রে সুন্দর অভিনয় করেছেন। দর্শক যদি ছবিটি দেখে খুশি হব। ইউনিট থেকে আমরা চেষ্টা করছি দর্শককে সিনেমা হলে আনতে। আসলে খেটেখুঁটে আমরা কাজটা করলাম, সেটা যদি কেউ না দেখে, তাতে কোনো লাভ নেই।’  আইনূন পুতুল এর আগে আরো ছয়টি ছবিতে অভিনয় করেছেন। সেগুলো হলো ঘেটুপুত্র কমলা, বৃহন্নলা, কৃষ্ণপক্ষ, রাত জাগা ফুল, ব্ল্যাক ওয়ার ও বিলডাকিনি। ‘সাঁতাও’ তার সপ্তম ছবি। 
‘ব্ল্যাক ওয়ার’ ছাড়া আর কোনোটিই বাণিজ্যিক উপাদান সমৃদ্ধ মূলধারার ছবি নয়। পুতুল বলেন, ‘আমি মূলধারা বা ব্যতিক্রমী ছবি বিবেচনায় না রেখে কেবল নিজের চরিত্রটি নিয়েই ভাবি। চরিত্র পছন্দ হলেই আমি কাজ করি।’ জানালেন বর্তমানে তিনি নাটকের কাজ নিয়েই বেশি ব্যস্ত। অভিনীত কমপক্ষে নয়টি নাটক এই মুহূর্তে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। নাটকগুলোর মধ্যে রয়েছে সংসার, দেমাগ, বালিঘর, মা বাবা ভাই বোন, বকুলপুর, রোমান্টিক বাড়িওয়ালা, স্বপ্নের রানী, দাদুর জাদু, জবা ইত্যাদি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়