শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৩১ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 ‘সময়’ এবং ‘মন’

আহসান হাবিব: সময়ের চেয়ে দ্রুতগামী কি আছে এই প্রশ্নের উত্তরে আমরা বলি ‘মন’। সত্যি কি মন সময়ের চেয়ে দ্রুতগামী? আমার মনে হয় না। কারণ সময় সবসময় সামনে চলে, পেছনে রেখে যায় তার পদচিহ্ন, মন সেই পদচিহ্ন দেখতে পায় কেবল। অর্থাৎ মন সামনে নয় পেছনে চলে। সময়ের চলা যদি হয় ত্বরণ, মনের চলা তার পিছু পিছু। সময় ঘটনা, মন তাতে সাড়া দেয় কিংবা দেয় না। মানুষের মন ভবিষ্যৎ সময়কে যে দেখতে কল্পনা করে, তা অস্পষ্ট, ধারণা মাত্র, কিন্তু সময় এসবের ধার ধারে না, যা কিছু করে, স্পষ্ট । মানুষ এই স্পষ্টতাকে সম্পূর্ণ দেখতে পায় না, খুব সামান্য দেখতে পায়। সময়ের চিহ্নগুলো মানুষের দেখে উঠতে সময় লাগে, বুঝে উঠতে সময় লাগে। তাই যা কিছু ঘটে, মানুষ তা নিয়েই কাল কাটায় দীর্ঘসময়। অথচ এসব মানুষেরই সৃষ্টি। মানুষ তার সৃষ্টির মাঝেই বিস্ময় খুঁজে ফেরে এবং তার ঘোর কাটতে লেগে যায় দীর্ঘ সময়।
ততোক্ষণে সময় পাড়ি দিয়েছে আরও কয়েক লক্ষ আলোকবর্ষ এবং মানুষের জন্য রেখে গেছে পরম বিস্ময়। এই বিস্ময় আর কিছুই নয় বস্তুর ধর্মের বৈচিত্র্য। একটি বস্তু কত বৈচিত্র্য ধারণ করে, তার শেষ নেই, অসীম। সময় তার অপূর্ব সৃষ্টি ক্ষমতা দিয়ে সেসব উন্মোচন করতে থাকে। আসলে সময় করে না, করে এই মানুষই। সময় তার সৃষ্টির প্রারম্ভেই এইসব বিস্ময় নিয়ে হাজির হয়েছিল, ক্রমে সে তার ঝাঁপি খুলে খুলে চলে। এই খোলার কাজটি সময়ের অপূর্ব সৃষ্টি এই মানুষই করে। এই যে মানুষের মন তা কিন্তু সময়ের সৃষ্টি, মনকে দিয়ে সময় তার বিস্ময় দেখার কাজ করিয়ে নেয়। তাহলে মন কি করে সময়ের চেয়ে দ্রুতগামী? নয়, এমনকি সহগামীও নয়। নয় যে তার প্রমাণ মানুষ এখনো বাস করে তারই ফেলে আসা সময়ের দূর দূর পশ্চাতে। এই পশ্চাৎ বসবাসই মানুষের সাথে মানুষের সংঘর্ষের মূল কারণ।
সময়ের কি ভর আছে, ওজন আছে? নেই। কিন্তু মানুষের আছে। যেদিন মানুষ ভরহীন হয়ে যাবে, সেদিনই কেবল মানুষ সময়ের সঙ্গে চলতে পারবে, সেদিন মন বলে আর কিছু থাকার দরকার পড়বে না। মন এখনো সময়ের ক্রীড়নক মাত্র। লেখক: ঔপন্যাসিক

  • সর্বশেষ