শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০২:৩৭ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছবি দারুণভাবেই কথা বলে

মারুফ কামাল খান

মারুফ কামাল খান (ফেসবুক): ছবি কথা বলে। অনেক কথা বলে। দারুণভাবেই কথা বলে। অনেক সময় হাজারটা বাক্য লিখেও যে কথা বলা হয়না, যে ভাব প্রকাশ করা যায় না, মাত্র একটি আলোকচিত্রে তার চেয়ে বেশি কথা বলা, বেশি ভাব প্রকাশ করা যায়। কারো একটি মুখচ্ছবিতেই অনুক্ত ও অব্যক্ত অনেক কথা, অনেক অনুভূতি প্রকাশিত হয়ে যায় এক নিমিষেই। প্রতিটি ফটোই এক-একটি 'স্টেটমেন্ট', এক-একটি বিবরণ, এক-একটি ব্যাখ্যা। এর ভাব সম্প্রসারণ করতে গেলে অনেক অনেক কথাই বলতে হয়।

আমি নিজে ফেসবুকে নিজস্ব ভাবনা থেকেই এক-একটি ছবি আপ্লোড করি। প্রতিটি ছবিরই একটি কমবেশি বক্তব্য থাকে। থাকে আমার অনুভূতি ও অনুভবের প্রকাশ। প্রতিটি ছবিরই একটি নির্দিষ্ট ভাব-ব্যঞ্জনা থাকে। থাকে একটি প্রতীকী বক্তব্য।

আজকের দিনে নৃশংসতা, নিষ্ঠুরতা, স্বৈরশাসন ও আগ্রাসন কবলিত আমরা, আমাদের কাল, আমাদের এ বিশ্বের নানা প্রান্ত। শান্তিবাদী মানুষেরা আজ হিংস্র ভল্লুকের মুখোমুখি। এ ভল্লুক হিংস্র, নিষ্ঠুর, নরঘাতক ও মাংসাশী। এ ভল্লুকের মৃত মানুষে কোনো রুচি নেই। সে জীবন্ত ও তরতাজা মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের জীবন ছিন্নভিন্ন করে দেয়।

আমি তেমন একটি ভল্লুকের মুখোমুখি দাঁড়ানো একটি সম্প্রতি তোলা আলোকচিত্র পোস্ট করেছিলাম আমার প্রোফাইল ফটো হিসেবে। যুক্তরাষ্ট্রের একটি নৈসর্গিক শহরের এক পর্যটন কেন্দ্রে ভল্লুকের এই দেহটি মমি করে রাখা হয়েছে। এককালের হিংস্র ভল্লুক আজ মমি হয়ে আছে। জীবন্ত মানুষ এখন নিরাপদে দাঁড়াতে পারে তার মুখোমুখি। একদিন হয়তো আমাদের চলমান নিষ্ঠুর বাস্তবতার অবসান ঘটবে। হিংস্র ভল্লুক নিষ্প্রাণ মমি হয়ে যাবে। জীবন্ত মানুষেরা নিরাপদে দাঁড়াবে ইতিহাসের সেই মমির পাশে। এই প্রতীকী ছবির মারফত আমি সে ভাষ্যই তুলে ধরবার চেষ্টা করেছি।

তবে আমার প্রোফাইল যারা দেখেন তাদের কাছে সে বার্তাটি সঠিকভাবে অনুদিত হয়ে পৌঁচেছে কিনা আমি জানিনা। তবে প্রোফাইল পিকচার হিসেবে ছবিটি অনেকের পছন্দ হয়নি। কেউ কেউ আমাকে মেসেজ দিয়ে ছবিটি বদলাবার পরামর্শ দিয়েছেন। আমি পণ্ডিত নই এবং আমার একার মতামত অনেকের সন্মিলিত মতামতের চেয়ে শ্রেয় মনে করিনা আমি। গণতন্ত্রে বিশ্বাসী মানুষ হিসেবে আমার কাছে সংখ্যাগরিষ্ঠের মতামতই গ্রাহ্য ও গ্রহনীয়। তাই ছবিটি বদলে খুব নিরীহ, সাদামাঠা, বয়স ও রুগ্নতার ছাপ পড়া একটা ছবিকে প্রোফাইল ফটো করলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়