শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ০১:৩৪ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেকে ভালো না রাখতে পারলে কাউকেই ভালো রাখা যায় না

নাদেরা সুলতানা নদী

নাদেরা সুলতানা নদী: ধরুন আপনি মানুষ হিসেবে খুব গোছানো মানুষ বা নিয়ম শৃঙ্খলা মেনে চলা মানুষ। আপনার জন্যে খুব যন্ত্রণার অভিজ্ঞতা হবে তখনই, যদি দেখেন আপনার সামনে কেউ খুব এলেমেলো এবং বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করছে কারণে বা অকারণে! আপনি যদি মানুষ হিসেবে বুক-পিঠ টান টান করে, মানে যাকে আমরা বলি, শিরদাঁড়া সেটাকে সব সময় সোজা করে চলতে অভ্যস্ত হোন, আপনার জীবনে সবচেয়ে বড় পরাজয় নেমে আসে যদি দেখেন আপনার পরিবার পরিজন বা কাছের কোনো মানুষের চরিত্র হয় তার সম্পূর্ণ বিপরীত। 

আপনার জন্যে ভীষণ রকমের চাপ হবে তখনই, যখন ধরুন আপনি আপনার পরিবার, বা কাজ সব জায়গাতেই চলেন একশো মিটার স্পিডে কিন্তু আপনার পাশে থাকা মানুষেরা চলে ১০/২০ মিটার বেগে বা মাঝে মাঝে শূন্য বেগে- এই জ্বালা মেনে নেওয়া খুব কঠিন। না সব হতাশার কথা বললাম, এখন আশার কথা বলি। এই সব কিছুই আপনার নিয়ন্ত্রণে নেই, আপনি আপনার নিজেকে বদলাতে পারেন, নানান পরিবেশের সাথে খাপ খাওয়াতে, কিন্তু অন্যদের চাইলেও সবাইকে তা পারবেন না। তাই এর কোনো একটা কারো জীবনে কাকতালীয়ভাবে মিলে গেলে কী হবে তার উপায়!

উপায় একটাই, চোখ বুজে কিছু সময় লম্বা শ্বাস নিয়ে বলুন, আমার মতো যদি না হয় আমার আবহ, সবটুকু চেষ্টা করি নিজের স্রোতের ধারায় জীবন, যতোটা আনা যায় তা আয়ত্বে সের্টা এরপরও তা না হলে, আর একবার বলুন, জীবন একটাই, এবং তা ছোট। চাপ নিয়ে আর যাই হোক লম্বা সময় ধরে ভালো থাকা যায় না, নিজেকে ভালো না রাখতে পারলে কাউকেই ভালো রাখা যায় না। তাই অন্যদের বদলাতে না পারলে, বদলাতে হবে নিজেরই দৃষ্টিভঙ্গি। কিন্তু এটা কঠিন, সুকঠিন একটা কাজ। নিজের জীবন দিয়ে অনেকবার এই উপলব্ধি হয়েছে আমার। আজ আরো একবার হলো। মেলবোর্ন, অস্ট্রেলিয়া। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়