শিরোনাম
◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০১:০৮ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাই নতুন ফুটবল

আহসান হাবিব

আহসান হাবিব: একটা সত্য কথা বলি- ফুটবল খেলাটা একঘেঁয়ে লাগছে, খেলায় কেনো নতুনত্ব নাই। সেই একই পাস, একই প্লেসিং, একই ড্রিবলিং। ল্যাটিন কিংবা ইউরোপিয়ান, এশিয়ান কিংবা মধ্যপ্রাচ্যের দলগুলো সব একই ধাঁচের খেলায় অভ্যস্ত হয়ে পড়েছে। খেলায় আর চমকপ্রদ দৃষ্টিনন্দন কিছু নাই। এটা হতে পারে আমি সেই ৮৬ থেকে খেলা দেখার ফলে। সেই ৮৬ তেই খেলার আসল মজা পেয়ে গেছি। এরপরে যত খেলা দেখেছি, খুব বেশি ভালো লাগেনি। যত সময় গেছে মনে হয় একই খেলা রিপিট হচ্ছে। তবে কিছু খেলোয়াড় তাদের শিল্পনৈপুণ্য দেখিয়ে আমাদের আকর্ষণ করে রেখেছে। কিন্তু ওই যে আগেই বলালাম তাদের খেলাও একঘেয়ে হয়ে উঠেছে। 

সংগীতে যেমন একজন শিল্পী সারাজীবন প্রায় একটাই গান গেয়ে যায়, ঠিক তেমনি। ভার্সেটাইলিটি রেয়ার হয়ে উঠেছে। এখন চাই নতুন খেলোয়াড়, নতুন টেকনিক, নতুন নৈপুণ্য। চাই অনেক ফুটবল মুহূর্ত। কয়েক সেকেন্ডের কিন্তু চোখ ধাঁধানো, অবিস্মরণীয়। যেমন ৮৬ এর বিশ্বকাপের কিছু মুহূর্ত এখনো চোখে ভাসে। ক্রিকেটের মতো ভিন্ন ভিন্ন ফর্মের ফুটবল চাই। যেমন ৩০ মিনিটের রুদ্ধশ্বাস খেলা, ৪০ মিনিটের গতিময় খেলা কিংবা ৬০ মিনিটের ছন্দময় খেলা। খেলার সময় কমিয়ে খেলাকে আকর্ষণীয় করা যেতে পারে।

এখন খেলার মান নয়, ফলাফল নির্ভর হয়ে পড়েছে। খেলা কেমন হলো তার চাইতে কে জিতলো কিংবা হারলো এই নিয়ে লাফালাফি চলছে। আমরা ফল নয়, চমৎকার খেলা চাই। আমরা চোখ ধাঁধানো খেলা চাই। ফুটবল তার একঘেঁয়ে খোলস থেকে বেরিয়ে আসুক...। লেখক: ঔপন্যাসিক

 

  • সর্বশেষ