শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৩:২২ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তুই আমাকে যতোখানি ভালোবাসিস, তার চেয়ে অনেক বেশি ভালোবাসি আমি তোকে’!

জাকির তালুকদার

জাকির তালুকদার: প্রেমিকা: আমি চাই আমার প্রেমিক হবে মুক্তমনা। উদার। আমার পারসোনাল জীবনে কোনো হস্তক্ষেপ করবে না। সন্দেহ তো করবেই না। প্রেমিক: আমি তো তোমাকে কোনো সন্দেহ করি না। কোনো পারসোনাল প্রশ্নও করি না। তুমি কার কার সাথে গ্রুপ ট্যুরে যাও সেটাও জিগ্যেস করি না। তোমার অফিসের পুরুষ কলিগদের সাথে আড্ডা দাও কিনা, কোনো পুরুষ কলিগের সাথে কফি খেকে যাও কিনা, এসব নিয়ে তো কোনোদিন কোনো প্রশ্ন করিনি। এমনকি তুমি কখন কোথায় যাও, সেটাও জিগ্যেস করিনি। 

প্রেমিকা: (চকাস করে চুমু খেয়ে) এইজন্যই তো তোমাকে এত ভালোবাসি সোনা। আমার ছোট্র পাখি। প্রেমিক: বরং তুমিই তো আমাকে সারাদিন জেরা করতে থাকো। কোনো মেয়ের সাথে গল্প করি কি না, কারো সাথে এক রিক্সায় উঠি কি না, কারো সাথে চা-আড্ডা চালাই কিনা, কিছুক্ষণ পরপরই ফোনে জিগ্যেস করো। শুধু ফোনই করো না। সাথে ভিডিও কল দিয়ে তোমাকে দেখাতে হয় আমার আশপাশে আর কে কে আছে। প্রেমিকা: (রেগে গিয়ে) হারামজাদা, আমি এসব করি তোকে অনেক বেশি ভালোবাসি বলে। তুই আমাকে যতখানি ভালোবাসিস তারচেয়ে অনেক বেশি ভালোবাসি আমি তোকে। বুঝিস না তুই? লেখক: কথাসাহিত্যিক। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়